ঢাকা আর্ট সামিট ২০১৪
বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা আর্ট সামিট। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সামিট শেষ হচ্ছে ৯ ফেব্রুয়ারি।
দ্বিতীয়বারের মতো আয়োজিত এই সামিটে দক্ষিণ এশীয় শিল্প উন্নয়ন, বাংলাদেশে জাদুঘর- মানসম্পন্ন প্রদর্শণী আয়োজন এবং আন্তর্জাতিক শিল্প উন্নয়নের জন্য এই অঞ্চলের ২৫০ জনের বেশি শিল্পীদের শিল্পকর্ম তুলে ধরা হয়েছে।
এবারের আয়োজনে বাংলাদেশসহ আফগানিস্তান, ভারত, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশীয় দেশগুলোর শিল্পীদের উল্লেখযোগ্য শিল্পকর্ম পরিবেশন করা হচ্ছে।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী জিতীশ কালস্নাত, রুনা ইসলাম, শিল্পা গুপ্ত, শাজিয়া সিকান্দার, রশীদ রানা এবং নিখিল চোপরার উল্লেখযোগ্য শিল্পকর্ম ছাড়াও প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে এই অঞ্চলের প্রতিভাবান উঠতি শিল্পীদের কাজ।
তিনদিন ব্যাপী এই শিল্প সম্মেলনে আরও থাকছে— একক কর্ম, সংরক্ষীত প্রদর্শনী, একটি উচ্চাকাঙ্খী শিল্প উদ্যোগ, আলোচনা সভা, পরিবেশনা, পরীক্ষামূলক ফিল্ম প্রদর্শন, স্থানীয় এবং আন্তর্জাতিক ৩৩টি গ্যালারির উপস্থাপনা।
বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমীর সহযোগিতায় ঢাকা আর্ট সামিট আয়োজন করছে সামদানি আর্ট ফাউন্ডেশন এবং সংরক্ষণ করছে ডায়ানা ক্যাম্পবেল বেটানকোর্ট (আর্টিস্টিক ডিরেক্টর, সামদানি আর্ট ফাউন্ডেশন) ও মাহবুবুর রহমান (শিল্পী/সহ-উদ্যোক্তা, বৃত আর্টস ট্রাস্ট, বাংলাদেশ)।
এই উদ্যোগটির সহযোগিতায় রয়েছে ব্রিটিশ কাউন্সিল, গ্যেটে ইন্সটিটিউট, আলিয়ান্স ফ্রাঁসে, সুইস প্রো হেলভেশিয়া ও বৃত্ত আর্টস ট্রাস্ট এবং পৃষ্ঠপোষকতায় রয়েছে গোল্ডেন হার্ভেস্ট গ্রুপ এবং দেশের অন্যতম প্রধান টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এয়ারটেল বাংলাদেশ লিমিটেড।
আয়োজকরা জানান, ২০১২ সালে শুধুমাত্র বাংলাদেশি শিল্পীদের নিয়ে অনুষ্ঠীত আর্ট সামিটের প্রথম আয়োজনে ৫০ হাজারের বেশি দর্শনার্থীদের সমাগম হয়েছিলো।
ছবি: নয়ন কুমার
