নতুন শার্ট
ঈদ উপলক্ষে রকমারি শার্টের সম্ভার নিয়ে এসেছে মুসলিম কালেকশন। গরমের জন্য শতকরা একশত ভাগ সুতি কাপড় ব্যবহার করা হয়েছে।
এসব শার্টের মধ্যে আছে প্রিমিয়ার কটন, গিজা কটন, পিওর কটন, মুসলিম স্পেশাল, ইজিপশিয়ান কটন। রয়েছে বিভিন্ন নকশার পার্টি-শার্ট।
সময় উপযোগী কাপড় ও আধুনিক ফ্যাশনের কথা মাথায় রেখে এই সব শার্ট তৈরি করা হয়েছে। ফরমাল ও ক্যাজুয়াল শার্টে রয়েছে চেক ও স্ট্রাইপের বাহার।
প্রাধান্য পেয়েছে সাদা, হালকা সবুজ, খয়েরি, গোলাপি, লাল, নীল, বেগুনি রং।
কেরানীগঞ্জের জিলা পরিষদ মার্কেটের বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে এসব শার্ট।
