দুর্গতদের সাহায্যার্থে ‘হরগজ’
সাভার-ট্র্যাজেডি দুর্গতদের উৎসর্গ করে এবং তাদের সাহায্যার্থে নাট্যসংগঠন স্বপ্নদলের প্রযোজনা ‘হরগজ’-এর বিশেষ মঞ্চায়ন অনুষ্ঠিত হচ্ছে ৮ মে বুধবার। ওই দিন সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এর প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রয়াত নাট্যগবেষক ও নাট্যকার সেলিম আল দীন রচিত নাটক ‘হরগজ’-এর নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)
