২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে ‘মিশন ইম্পসিবল ফাইভ’

হলিউডি অভিনেতা টম ক্রুজ সম্প্রতি জানিয়েছেন অ্যাকশন থ্রিলার সিরিজ ‘মিশন ইম্পসিবল’-এর পঞ্চম পর্ব, অর্থাৎ ‘মিশন ইম্পসিবল ফাইভ’-এর কাজ শুরু হচ্ছে শিগগিরি। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 03:41 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

‘ডিজিটাল স্পাই’ জানিয়েছে, সম্প্রতি ‘দ্যা গ্রাহাম নরটন শো’-তে অতিথি হিসেবে উপস্থিত হয়ে টম নিশ্চিত করেছেন ‘মিশন ইম্পসিবল’এর নতুন সিক্যুয়ালের কাজ শুরু হচ্ছে শিগগিরি ।

এ বিষয়ে তাকে জিজ্ঞেস করা হলে টম বলেন, ‘আমি গল্পটি নিয়ে কাজ করছি।’ তবে এর চাইতে বেশি কিছু বলতে রাজি হননি টম।

টম আরও জানান, সম্ভবত চলতি বছরের অক্টোবর মাসেই সিনেমাটির কাজ শুরু হবে। এ বিষয়ে টম বলেন, ‘আমি মিশন ইম্পসিবল সিনেমা তৈরির শুরুতেই আশা করেছিলাম, এর অনেকগুলো পর্ব ভবিষ্যতে তৈরি হবে।  এটি প্যারামাউন্ট পিকচারসের সে সময়ের সবচাইতে ব্যবসা-সফল সিনেমা ছিল। আর তাই এর পরবর্তী সিকুয়েলটি নিয়েও আমরা খুবই আশাবাদী।’

ক্রুজ আরও বলেন, ‘এ ব্যাপারে দর্শকের আগ্রহ এবং উত্তেজনা আমাকে আনন্দ দেয়। আমি এই সিরিজের আরও অনেকগুলো সিনেমায় থাকতে চাই; এই সিরিজের ততগুলো সিনেমায় আমি থাকবো, যতগুলো দর্শক দেখতে চাইবে। কারণ এগুলো তৈরি করা খুবই চ্যালেঞ্জের ব্যাপার এবং মজারও বটে!’

মিশন ইম্পসিবল সিরিজের সর্বশেষ সিনেমা ‘মিশন ইম্পসিবল: ঘোস্ট প্রোটোকল’ মুক্তি পেয়েছিল ২০১১ সালে।