৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে চলচ্চিত্র বিষয়ক নানা অনুষ্ঠান সম্প্রচার করবে চ্যানেল আই। চ্যানেলটির অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে এ দিনের অনুষ্ঠানমালা সাজানো হয়েছে জাতীয় চলচ্চিত্র দিবসকে ঘিরে।
রাশেদ শাওন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
02 Apr 2013, 01:01 PM
Updated :
23 Aug 2022, 10:29 AM
চ্যানেলটির গ্রামীণফোন তৃতীয়মাত্রায় জাতীয় চলচ্চিত্র দিবসকে নিয়ে থাকবে বিশেষ পর্ব। পর্বটি প্রচারিত হবে রাত ১ টা ও সকাল ৯ টা ৪৫ মিনিটে । অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নায়করাজ রাজ্জাক, কবরী ও চাষী নজরুল ইসলাম। উপস্থাপনা করেছেন ফরিদুর রেজা সাগর, পরিচালনা জিল্লুর রহমান। ৩ এপ্রিল সকাল ৭ টা ৩০ মিনিটে প্রচারিত হবে গানে গানে সকাল শুরু। অনুষ্ঠানের সংগীত পরিবেশন করবেন শিল্পী মোহাম্মদ আব্দুল জব্বার ও খুরশীদ আলম।
সকাল ১১ টা ০৫ মিনিটে প্রচারিত হবে চলচ্চিত্র বিষয়ক গোলটেবিল আমাদের চলচ্চিত্র প্রত্যাশা ও প্রাপ্তি। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চিন্ময় মুৎসুদ্দী। পরিচালনা করছেন রাজু আলীম। দুপুর ১২ টা ০৫ মিনিটে প্রচারিত হবে শফিউজ্জামান খান লোদীর ধারা বর্ণনায় এবং শামীম আলম দীপেন পরিচালনায় বিশেষ প্রামাণ্যচিত্র ৬ দশকের চলচ্চিত্র। দুপুর ১২ টা ৩০ মিনিটে সিটিসেল তারকা কথনে অতিথি থাকবেন চিত্রনায়ক আলমগীর। বেলা ১ টা ০৫ মিনিটে ‘এবং সিনেমার গানে’ প্রচারিত হবে জনপ্রিয় চলচ্চিত্রের গান। পরিচালনায় এস আরমান। শফিউজ্জামান লোদী ও শামীম আলম দীপেনের গ্রন্থনা ও পরিচালনায় দুপুর ২ টা ৪০ মিনিটে প্রচার হবে প্রয়াত শিল্পীকুশলী সাংবাদিকদের নিয়ে স্মরণ-আলেখ্য অনুষ্ঠান আমরা তোমাদের ভুলব না। বেলা ৩ টা ০৫ মিনিটে প্রচারিত হবে নায়করাজ রাজ্জাকের পরিচালনায় টেলিফিল্ম ‘শেষ থেকেও শুরু তুমি’। বিকেল ৫ টা ৩০ মিনিটে রোকেয়া প্রাচীর উপস্থাপনায় তারকাআড্ডা তারা ঝিলমিল। অতিথি সিমলা, নিপুন, সম্রাট, ইমন ও সাংবাদিক রেজানুর রহমান। সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে কেকা ফেরদৌসীর উপস্থাপনা প্রচার হবে মায়ের হাতে রান্না। অনুষ্ঠানে অতিথি থাকবেন চলচ্চিত্রাভিনেত্রী পপি। রাত ১১ টা ৩০ মিনিটে প্রচারিত হবে আব্দুর রহমানের উপস্থাপনায় চলচ্চিত্রের জনপ্রিয় গান নিয়ে অনুষ্ঠান সেই গান সেই সুর। অনুষ্ঠানের অতিথি থাকবেন গীতিকার ফজল শাহাবুদ্দীন ও কে জি মোস্তফা।
চ্যানেলটি জানিয়েছে জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে তারা তিনদিন ব্যাপি অনুষ্ঠান সম্প্রচার শুরু করেছে ১ এপ্রিল থেকে।
৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে চলচ্চিত্র বিষয়ক নানা অনুষ্ঠান সম্প্রচার করবে চ্যানেল আই। চ্যানেলটির অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে এ দিনের অনুষ্ঠানমালা সাজানো হয়েছে জাতীয় চলচ্চিত্র দিবসকে ঘিরে।
রাশেদ শাওন | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৩:০১, ২ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:২৯, ২৩ আগস্ট ২০২২