২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হৃদয়ে ৭১’

মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনাকে উপজীব্য করে সম্প্রতি তৈরি হয়েছে চলচ্চিত্র ‘হৃদয়ে ৭১’। রোকেয়া ইসলামের কাহিনী থেকে সিনেমাটি তৈরি করেছেন সাদেক সিদ্দিকী। সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ২৬ মার্চ।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2013, 12:39 PM

Updated : 23 Aug 2022, 10:26 AM

এতে অভিনয় করেছেন ইমন, রুমানা, আন্না, সাগর, সাইফ খান, রাখী, শহীদুল আমল সাচ্চু, হীরা, মারুফ, আশরাফ কবীর, আব্বাস উল্লাহ, আমীর, উদয় খান, আসলাম ইকবাল, নিশু রহমান, প্রমুখ। এর কাহিনী বিন্যাস ও সংলাপ লিখেছেন মীর্জা রাকিব। চিত্র গ্রহণ করেছেন রিপন রহমান, সম্পদনা করেছেন মনির হোসেন আবুল ও ইউছুফ খান।

 এ বিষয়ে সাদেক সিদ্দিকী বলেন, ‘২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে এটিএন বাংলায় বিকাল ৩ টা ১৫ মিনিটে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। এরপর আমরা সিনেমাটি সারাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি দেবো।’

তিনি আরো বলেন, ‘৭১ সালের মুক্তিযুদ্ধের পটভুমিকায় নির্মাণ করা হয়েছে ‘হৃদয়ে ৭১’। ৭১ এর মুক্তিযুদ্ধ ও বর্তমান গণজাগরণ মঞ্চের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে সিনেমাটিতে।

সিনেমার গল্প এগিয়েছে, মুক্তিযুদ্ধ ও একাত্তরের আদর্শ বুকে নিয়ে, যুদ্ধ পরবর্তী বাংলাদেশকে দেখতে আসা মল্লিকাকে ঘিরে। মল্লিকা একাত্তরের একজন নারী মুক্তিযোদ্ধা। একাত্তরের জীবন ও যুদ্ধের গল্প শোনান তিনি নতুন প্রজন্মকে। সেই সূত্রে উঠে আসে, বান্ধবী মিলি ও রাজাকার আজমলের কথা।