২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাওয়ার ভয়েজ ২০১২’র শীর্ষ ১১ প্রতিযোগী নির্বাচিত

‘লুকিয়ে নয় এবার গাও চুটিয়ে’ এই ডাকে সাড়া দিয়ে শুরু হওয়া চ্যানেল নাইনের ‘পাওয়ার ভয়েজ ২০১২’-এর ফাইনাল রাউন্ডে ১১ মার্চ উঠে এলেন শীর্ষ ১১ প্রতিযোগী। তারা হলেনÑ ঢাকার রাজু, কর্ণিয়া ও সজল, খুলনার শামীম, ইভা, রেশমী ও মাসুম, চট্টগ্রামের আনিকা, বেলী ও সুকন্যা এবং ময়মনসিংহের হাসনা ।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2013, 02:26 AM

Updated : 25 Apr 2022, 06:28 PM

যদিও নির্বাচিত হবার কথা ছিল ১০ জনের কিন্তু প্রতিযোগীদের ভালো পারফর্মেন্সের জন্য মহাগুরু ও অন্য বিচারকরা শীর্ষ ১১ জনকে নির্বাচন করেছেন। ফাইনাল রাউন্ড শুরু হয়েছিলো ৪৫ জন প্রতিযোগী নিয়ে। পরবর্তীতে বিভিন্ন পর্বের মাধ্যমে ১৪ জন প্রতিযোগী নির্বাচন করা হয়। সেখান থেকে ফেসঅফ রাউন্ডে ৭জন প্রতিযোগীকে সরাসরি সেরা ১১জনে নেওয়া হয়েছে। বাকি ৭জন প্রতিযোগী থেকে ৪জন প্রতিযোগী নিয়ে সেরা ১১ নির্বাচন করা হয়েছে।

“পাওয়ার ভয়েস ২০১২”এ বিচারক হিসেবে উপস্থিত থাকছেন রুনা লায়লা, বাপ্পা মজুমদার এবং ইমন সাহা। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন সংগীত শিল্পী আঁখি আলমগীর।

চ্যানেলÑনাইন ও প্রাণ আর এফ এল গ্রুপের পাওয়ার এনার্জি ড্রিংকস যৌথভাবে আয়োজন করেছে ট্যালেন্ট হান্ট রিয়ালিটি শো “পাওয়ার ভয়েজ ২০১২”। অনুষ্ঠানটি পরিচালনা করছেন তানভীর খান।