২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রিদায় মুগ্ধ রাজকুমার!

সম্প্রতি বলিউডি সিনেমা ‘এনএইচটেন’-এ জুটি বেঁধেছেন নবাগত অভিনেতা রাজকুমার ইয়াদভ এবং ভারতীয় বংশোদ্ভুত হলিউডি অভিনেত্রী ফ্রিদা পিন্টো। পরিচয়ের পরই ফ্রিদার ন¤্র এবং সহজ সরল স্বভাব মুগ্ধ করেছে রাজকুমারকে। খবর মিড ডের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2013, 12:09 PM

Updated : 25 Apr 2022, 06:28 PM

‘স্লামডগ মিলিওনেয়ার’ সিনেমার সাফল্যের পর আন্তর্জাতিক মহলে নিজের জন্য পাকাপোক্ত একটি স্থান তৈরি করে নেন ফ্রিদা। এরপর উডি অ্যালেন পরিচালিত ‘ইউ উইল মিট এ টল ডার্ক ¯্রঞ্জোর’ এবং রুপার্ট ওয়াটের ‘রাইজ অফ দি প্ল্যানেট অফ দি এপস’ সিনেমায় কাজ করেন তিনি। আর এবার ‘এনএইচটেন’ সিনেমার মধ্য দিয়ে বলিউডি জগতে যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি।

রাজকুমার ফ্রিদা সম্পর্কে বলেন, ‘ফ্রিদার সঙ্গে দেখা হবার আগে আমি খুবই দুশ্চিন্তায় ভুগছিলাম। তবে তিনি আমাকে সাহায্য করেছেন। সব চেয়ে ভালো বিষয় হলো তার মধ্যে হলিউডি তারকাসুলভ কোন অহমিকা নেই। তার সঙ্গে কাজ করতে আমি দারুণ আগ্রহী।’

সিনেমাটি সম্পর্কে রাজকুমার বলেন, উত্তর ভারতে শুটিং হবে সিনেমাটির। এটি একটি থ্রিলার ভিত্তিক প্রেম কাহিনী।

পরিচালক নবদ্বীপ সিং এর পরিচালনায় চলতি মাসের শেষে ‘এনএইচটেন’ সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে।