২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধুহীন টেইলর!

গায়িকা টেইলর সুইফট সম্প্রতি জানিয়েছেন, তিনি গান লেখা শুরু করেছিলেন কারণ স্কুলে পড়ার সময়ে তিনি একাকিত্বে ভুগতেন। বন্ধুহীন ওই সময়ে একমাত্র সঙ্গীতই তার নিঃসঙ্গতা দূর করত। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2013, 06:49 PM

Updated : 25 Apr 2022, 06:27 PM

‘সানঅনলাইন’ জানিয়েছে, সম্প্রতি টেইলর বলেছেন সহপাঠীরা তার সঙ্গে মেলামেশা করতে চাইত না, কারণ তারা তাকে নিজেদের চেয়ে অনেকটাই ভিন্ন ধরনের মানুষ মনে করত ।

টেইলর বলেন, ‘যখন আপনি খুবই হতাশ এবং নিঃসঙ্গ হয়ে পড়েন তখন আপনার অনুভূতিগুলো ঠিকমতো কাজ করে না; ঐ মুহূর্তে নিজেকে শান্ত রাখাতে গান লেখাই একমাত্র উপায় ছিল আমার জন্য।’

২৩ বছর বয়সি ওই গায়িকা নিজের জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে গান লিখেছেন, এর মধ্যে তার সাবেক প্রেমিকরাও রয়েছেন।

টেইলর আরও বলেন, ‘আমি আমার গানের মধ্য দিয়ে ভক্তদের সঙ্গে সারাজীবনের জন্য সংযোগ স্থাপন করি, তবে সেকারণে আমাকে কখনোই পস্তাতে হয়নি।’