২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলায় স্বাধীনতার গান

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রশিক্ষণ বিভাগের উদ্যোগে ১০থেকে ১৪ মার্চ স্বাধীনতার গান বিষয়ক একটি উচ্চতর প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় মূল প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গীত পরিচালক শব্দ সৈনিক সুজেয় শ্যাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তোফাজ্জল লিটন, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2013, 03:00 PM

Updated : 25 Apr 2022, 06:26 PM

শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী গ্লিটজকে বলেন, ‘স্বাধীনতার গানকে শুদ্ধ করে গাওয়ার জন্য এই আয়োজন।’ প্রধান প্রশিক্ষকের সঙ্গে থাকবেন একাডেমীর প্রশিক্ষণ বিভাগের কোর্স-কো-অর্ডিনেটর শহীদুজ্জামান স্বপন। তবলায় সহযোগিতা করবেন জাকির হোসেন ও আমিরুল ইসরাম কাজল।

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রশিক্ষণ বিভাগে অফিস সময়ে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে একাডেমীর পক্ষ থেকে। প্রশিক্ষণ চলবে প্রতিদিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ।