বিচারক শম্পা রেজা ও আঁখি আলমগীর
ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো’র অতিথি বিচারক হচ্ছেন শম্পা রেজা ও আঁখি আলমগীর। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন রেজা ইসলাম এবং নির্বাহী প্রযোজনার দায়িত্বে আছেন নাহিদ আহমেদ বিপ্লব।
বিপ্লব জানিয়েছেন, ‘২৬ ফেব্রুয়ারি ‘নাচো বাংলাদেশ নাচো’ প্রতিযোগিতার ‘ভিন দেশের নাচ’ পর্বে অতিথি বিচারক হিসেবে দেখা যাবে আঁখি আলমগীর এবং ২৭ ফেব্রুয়ারি ‘নাটক নৃত্য’ পর্বের অতিথি বিচারক হিসেবে থাকছেন শম্পা রেজা।’
তিনি আরো বলেন, ‘লাকি সেভেনের আগামী পর্বগুলোতেও মূল বিচারকের পাশাপাশি থাকছেন একজন সেলিব্রেটি গেস্ট অব অনার এবং প্রতিটি পর্ব সাজানো হয়েছে নির্দ্দিষ্ট একটা বিষয় নিয়ে। এরই ধারাবাহিকতায় ওই দু’জন খ্যাতিমান শিল্পীকে আমরা বিচারক হিসেবে রেখেছি।’
এরপরের দিনের সম্পূর্ণ পর্বটিতে থাকছে ‘নাটক নৃত্য’। সাত প্রতিযোগী তাদের পারফর্মেন্স সাজাবেন নাটকীয় নৃত্য দিয়ে। পর্বটি প্রচারিত হবে বুধবার রাত ৯টা ০৫মিনিটে।
উল্লেখ্য অনুষ্ঠানটির মূল বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন নৃত্যশিল্পী শিবলী মহম্মদ, চিত্রনায়ক ফেরদৌস এবং মডেল ও নৃত্যশিল্পী ফারজানা রিয়া চৌধুরী।
