২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাভলেসের চরিত্রে অ্যামান্ডা

‘গার্ল নেক্সট ডোর ইমেজ’ ছেড়ে এবার সত্তরের দশকের আলোচিত পর্নোতারকা লিন্ডা লাভলেস চরিত্রে অভিনয় করছেন অ্যামান্ডা সিফ্রায়েড। তবে সিনেমাটিতে লিন্ডার কাজের চাইতে স্বামী চাক ট্রেনরের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের বিষয়গুলোই তুলে ধরা হবে বলে জানিয়েছেন তিনি। খবর মিড ডের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2013, 10:57 AM

Updated : 25 Apr 2022, 06:23 PM

২৭ বছর বয়সি অ্যামান্ডা এ ব্যাপারে ‘দ্যা সান’কে জানান, ‘লাভলেস’ সিনেমাটিতে একজন পর্নোতারকার সঙ্গে তার স্বামীর সম্পর্কের বিষয়টি তুলে ধরা হবে। তিনি জানান, দর্শকরা এরই মধ্যে যা দেখেছেন তার বাইরের বিষয়গুলো সিনেমায় তুলে ধরা হবে। সিনেমাটিতে নগ্নতা ছাড়াও অনেক জটিল বিষয় রয়েছে বলে দাবি করেন তিনি ।

জীবনের শেষ সময়ে লাভলেস পর্নো বিরোধী অভিযান করেছিলেন। সে সময় তিনি তার বিবাহিত জীবনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছিলেন। আর সে বিষয়গুলোই জনসম্মুখে তুলে ধরা হবে সিনেমাটির মধ্য দিয়ে।

অ্যামান্ডা এ বিষয়ে বলেন, ‘পারিবারিক সহিংসতার বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্যও কাজ করেছিলেন লিন্ডা। তিনি তার লক্ষ্য অর্জন করার আগেই মারা যান। এখন আমাদের দায়িত্ব তার অসমাপ্ত কাজ শেষ করা।’