হুমায়ূন আহমেদকে নিয়ে শাকুর মজিদের দু’টি বই
প্রয়াত লেখক হুমায়ুন আহমেদকে নিয়ে লেখক শাকুর মজিদ ২টি স্মৃতিচারণমূলক বই লিখেছেন। প্রথমা প্রকাশন থেকে বেরিয়েছে ‘হুমায়ূন আহমেদ : যে ছিল এক মুগ্ধকর’। বইটির প্রচ্ছদ এঁকেছেন কাইয়ুম চৌধুরী। নুহাশপল্লীর এইসব দিনরাত্রি শিরোনামের বইটি প্রকাশ করেছে অন্যপ্রকাশ। এর প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ।
শাকুর মজিদ গ্লিটজকে বলেন, যে ছিল এক মুগ্ধকর বইটির সূচনাকাল ১৯৮০, লেখক যখন দশম শ্রেনীর ছাত্র এবং হুমায়ুন আহমেদের প্রথম বইয়ের মুগ্ধ পাঠক। এরপর ১৯৮৬ সালে এক সাক্ষাতকার নিতে গিয়ে লেখকের সঙ্গে তার দেখা। পরবর্তীতে ২০০৮ সালে শাকুর মজিদ এবং হুমায়ুন আহমেদ পরস্পরের বন্ধুতে পরিণত হন। ২০১১ সালের সেপ্টেম্বর মাসে প্রথম দফায় চিকিৎসা করতে যাওয়ার সময় শেষ হয় এ বইটি। বইটির দাম ২৬০ টাকা।
হুমায়ূন আহমেদকে নিয়ে লেখক শাকুর মজিদের দ্বিতীয় বইটির গল্প শুরু হয়েছে প্রথম বই ‘যে ছিল এক মুগ্ধকর’ এর কাহিনির পর থেকে। দ্বিতীয় দফায় চিকিৎসা বিরতিতে দেশে ফিরে আসার সময় থেকে শুরু করে নুহাশপল্লীতে তাঁকে সমাহিত করা পর্যন্ত সময়ের বর্ণনা এসেছে নুহাশপল্লীর এইসব দিনরাত্রি গ্রন্থটিতে ।
