কোকা-কোলার সঙ্গে সালমান
ভারতের অনুন্নত এলাকাগুলোতে শিক্ষার বিকাশ ঘটাতে এবং কর্মসংস্থানের উদ্দেশ্যে কোকা-কোলা কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছে বলিউডি অভিনেতা সালমান খানের দাতব্য সংস্থা বিং হিউম্যান। খবর জি নিউজ ব্যুরোর।
একই উদ্দেশ্যে ওই কার্যক্রমে আরও যোগ দিয়েছে এনআইআইটি ফাউন্ডেশন এবং এনজিও ‘গ্রাম নিয়োজন কেন্দ্র’। সংস্থাগুলো হিন্দুস্থান কোকা-কোলা বেভারেজেস (এইচসিসিবিপিএল) এর অন্ধ্র প্রদেশ, কর্ণটক, মহারাষ্ট্র ইত্যাদি শাখার আশেপাশেই তাদের পাইলট কেন্দ্র স্থাপন করেছে।
বলিউডের দানশীল অভিনেতা হিসেবে পরিচিত সালমান সম্প্রতি এইচসিসিবিপিএল এর সিইও টি.কৃষ্ণকুমারের সঙ্গে মিলে তাদের এ উদ্যোগের নতুন লোগো প্রকাশ করেন। এ সময় এনআইআইটির প্রধান অপারেটিং অফিসার পি. রাজেনদ্রান উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কৃষ্ণকুমার বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য ভারতের অনুন্নত অঞ্চলগুলোতে প্রশিক্ষণ এবং শিক্ষার ব্যবস্থা করে দেওয়া যাতে যুবসমাজ তাদের যোগ্যতা বৃদ্ধি করতে পারে এবং কর্মক্ষেত্রে উন্নতি করতে পারে।
