২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভালোবাসার গান ‘লাভ ডুয়েটস’

ফয়সাল রাব্বিকীনের কথা ও আয়োজনে লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত হলো ভালবাসা দিবসের বিশেষ দ্বৈত গানের অ্যালবাম ‘লাভ ডুয়েটস’। এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি  রেস্টুরেন্টে আয়োজন করা হয় অ্যালবামটির মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবের। ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গীতিকবি ও চলচ্চিত্র ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তোফাজ্জল লিটন, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2013, 02:21 AM

Updated : 25 Apr 2022, 06:23 PM

অনুষ্ঠানে জানানো হয়, ‘লাভ ডুয়েটস’ অ্যালবামে গান রয়েছে মোট ৯ টি। অ্যালবামে গান গেয়েছেন বর্তমান প্রজন্মের ১৫ জন জনপ্রিয় শিল্পী।  যেহেতু ভালবাসা দিবসকে উপলক্ষ্য করে অ্যালবামটি প্রকাশ পেয়েছে তাই এর সবগুলো গান হলো দ্বৈত। অ্যালবামের শিল্পীরা হলেন ইবরার টিপু, নির্ঝর, মাহমুদ সানী, পূজা, বেলাল খান, কাজী শুভ, নাওমি, প্রিয়াংকা গোপ, আর্নিক, পুলক, শশী, চম্পা বণিক, চৈতি মুৎসুদ্দি, রাজু ও ফাজবির তাজ। অ্যালবামে বেলাল খান ও কাজী শুভ দু’টি গানের সুর করেছেন। বাকী গানগুলোর সংগীতায়োজন করেছেন ইবরার টিপু, মাহমুদ সানী, সজীব দাশ, তানভীর তারেক, রাকিব মোসাব্বির, মুশফিক লিটু ও অয়ন চাকলাদার। 

অ্যালবামের গানগুলো হলো তোমার ছোঁয়া, হৃদয় জানে, সারাটি জনম, তোমার মাঝে, দেখছি তোমায়, মন বলে, আমার ভুবন (ডুয়েট ও সলো), হৃদয়ে সারাক্ষণ।