২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনেপ্রাণে চেষ্টা করেছিলাম: স্কারলেট

স্কারলেট জোহানসন ‘লা মিজারেবলস’ সিনেমার জন্য নির্বাচিত হতে মনেপ্রাণে চেষ্টা করেছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2013, 04:02 PM

Updated : 25 Apr 2022, 06:22 PM

অস্কার মনোনীত হলিউডি সিনেমা ‘লা মিজারেবলস’ এর ফ্যান্টেইন চরিত্রে নির্বাচিত হবার জন্য মনে প্রাণে চেষ্টা করেছিলেন হলিউডি অভিনেত্রী স্কারলেট জোহানসন। তবে অ্যান হ্যাথওয়ের চাইতে কিছুটা পিছিয়ে পড়ায় চরিত্রটি হাতছাড়া হয়ে যায় তার। খবর মিড ডের।

এ বিষয়ে ২৮ বছর বয়সি ওই অভিনেত্রী বলেন, ‘পরিচালক টম হুপারের মিউজিকাল ড্রামা ‘লা মিজাবেলস’ এর অডিশনে নির্বাচিত হবার জন্য মন থেকেই গান গেয়েছিলাম আমি। তবে সিনেমাটি মুক্তি পাবার পর আমি যখন সেটি দেখলাম তখন মনে হলো অ্যানকে টপকে কখনওই ওই অডিশনে নির্বাচিত হবার ক্ষমতা আমার ছিলো না।’

জোহানসন আরও বলেন, ‘অ্যান চরিত্রটিকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন।’

চূড়ান্ত নির্বাচনের আগে গলায় প্রদাহ হওয়ায় বাদ পড়ে যান জোহানসন। অ্যান হ্যাথওয়ে অভিনীত ফ্যান্টেইন চরিত্রটির জন্য অডিশন দিয়েছিলেন জোহানসন, লিয়া মিশেল, টেইলর সুইফট এবং ইভান র‌্যাচেল।