ভালোবাসা নিয়ে জন
১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষ্যে ভালোবাসা সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি জানালেন বলিউডি অভিনেতা জন আব্রাহাম। জি নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে এ বিষয়ে বলেন জন।
জনকে ভালোবাসা কি, সে সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ভালোবাসা হলো এক ধরনের অনুভূতি। ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভালোবাসার সংজ্ঞাও ভিন্ন। একেক জন মানুষের প্রতি ভালোবাসার ধরনও ভিন্ন। তবে আমি মনে করি শ্রদ্ধাই হলো ভালোবাসার মূল ভিত্তি। শ্রদ্ধা ছাড়া ভালোবাসা হয় না।’
জীবনসঙ্গী বেছে নেবার ক্ষেত্রে জন কোন বিষয়টির প্রতি গুরুত্ব দেবেন, জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘প্রথমেই একজন নারীর যে বিষয়টি আমাকে আকর্ষণ করে তা হলো তার সরলতা এবং ন¤্রতা। এটিই একজন নারীর মূল শক্তি।’
জন ভ্যালেন্টাইনস ডে সম্পর্কে বলেন, ‘আমি মনে করি পুরুষদের তুলনায় নারীরা এ দিনটিকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। তবে পুরুষদের উচিত সবার আগে তার সঙ্গিনীর ইচ্ছার প্রাধান্য দেওয়া। তবে এ দিনটিকে ঘিরে আমার জীবনের তেমন স্মরণীয় কোনো ঘটনা নেই।’
সব শেষে ভক্তদের উদ্দেশ্যে ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে জন বলেন, ‘বর্তমান জগতে দৃশ্যমান বস্তুই সবচাইতে মূল্যবান। তবে ভালোবাসার জন্যও সময় বের করা উচিত।’
