জাদুঘরে বারী সিদ্দিকীর গান
কণ্ঠশিল্পী বারী সিদ্দিকী ২৬ জানুয়ারি সন্ধ্যা ৬টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে গীতিকার শহীদুল্লাহ ফরায়জীর লেখা ২৫ টি গান পরিবেশন করবেন। এটি আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন ‘আমরা সূর্যমুখী’।
‘মন পোড়ানো কয়লার ব্যাপারী’ শীর্ষক সংগীতানুষ্ঠানটি উদ্বোধন করবেন কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্যারিস্টার আমির-উল-ইসলাম।
শহীদুল্লাহ ফরায়জী গ্লিটজকে বলেন, ‘অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে। দেশে বারী সিদ্দিকীর অসংখ্য ভক্ত রয়েছে। আশা করছি এটি একটি উপভোগ্য সঙ্গীতসন্ধ্যা হবে।’
