২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজ্জাকের জন্মদিন

দেশীয় চলচ্চিত্রের সিনিয়র অভিনেতা রাজ্জাকের ৭১তম জন্মদিন ২৩ জানুয়ারি। গুলশানে তার বাস ভবনে ঘরোয়া ভাবেই আয়োজিত হয়েছে তার জন্ম দিনের অনুষ্ঠান। অনুষ্ঠানে তার পরিবার-পরিজন এবং বন্ধুবান্ধবরা উপস্থিত থাকবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তোফাজ্জল লিটন, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2013, 03:38 PM

Updated : 25 Apr 2022, 06:17 PM

রাজ্জাক গ্লিটজকে বলেন, ‘একসময় বড় করে জন্ম দিনের অনুষ্ঠান আয়োজন করতাম। এখন ছেলে-মেয়ে নাতি-নাতনী আত্মীয়-স্বজন মিলে অনেক মানুষ হয়ে যায়। তাদের নিয়েই ঘরোয়া ভাবে আয়োজন করা হয়েছে এবারের জন্মদিন। রাত থেকে সবাই শুভেচ্ছা জানাচ্ছেন। সন্ধ্যায় সবাই আসবেন দেখা করতে।’

নায়ক রাজ রাজ্জাক নামে খ্যাত এই অভিনেতা ১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতার টালিগঞ্জের নাগতলায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আকবর হোসেন, মায়ের নাম নিসারুন নেসা। ১৯৬২ সালে রাজ্জাক পারিবারিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হন মেহেরুন নেসা লক্ষ্মীর সঙ্গে। ২০১১ সালে রাজ্জাক-লক্ষ্মী বিয়ের ৫০ বছর পূর্ণ করেন জাঁকজমকের সঙ্গে।

১৯৬৪ সালে সাম্প্রদায়িক দাঙ্গার সময় রাজ্জাক স্ত্রী লক্ষ্মী এবং শিশুপুত্র বাপ্পাকে নিয়ে ঢাকায় চলে আসেন। ১৯৬৬ সালে জহির রায়হানের ‘বেহুলা’ ছবির নায়কের চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ৫ বার শ্রেষ্ঠ অভিনেতা এবং সম্প্রতি আজীবন সম্মাননা লাভকারী রাজ্জাক অভিনয়ের পাশাপাশি প্রযোজক ও পরিচালক হিসেবেও সফলতা লাভ করেন।