২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পিকে’ নিয়ে আনুশকা

বলিউডি অভিনেত্রী আনুশকা শর্মা এখন ভাসছেন সাফল্যের জোয়ারে। তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘মাটরু কি বিজলি কা মানডোলা’ হিট; এছাড়াও ‘যাব তাক হ্যায় জান’ এর সুবাদে এবারের সবগুলো অ্যাওয়ার্ড আসরের ‘পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী’র পুরস্কার একে একে ঘরে তুলছেন তিনি। আর তাই পূর্ণ আত্মবিশ্বাস এবং উদ্যম নিয়েই ফেব্রুয়ারিতে তিনি শুরু করবেন নতুন সিনেমা ‘পিকে’র কাজ। খবর ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস- এর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

জুলফিকার সাব্বির, প্রদায়ক, বিনোদন ডেস্ক বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2013, 03:23 AM

Updated : 25 Apr 2022, 06:17 PM

রাজকুমার হিরানী পরিচালিত ওই সিনেমায় আনুশকার বিপরীতে অভিনয় করছেন আমির খান। প্রথমবারের মতো ‘মিস্টার পারফেকশনিস্ট’ এর সঙ্গে কাজ করতে পারায় দারুণ উচ্ছ্বসিত তিনি। এ ব্যাপারে ‘ফেমিনা ইন্ডিয়াজ টেন মোস্ট বিউটিফুল ওমেন’ এর লঞ্চিং ইভেন্টে আনুশকা বলেছেন, ‘রাজু হিরানী এবং আমির খানের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমি দারুণ উচ্ছ্বসিত। ফেব্রুয়ারি থেকে এটির শুটিং শুরু করবো আমরা। আশা করছি এটি থ্রি ইডিয়টস এর চেয়েও ভালো হবে।’

‘মাটরু কি বিজলি কা মানডোলা’র সাফল্য নিয়েও কথা বলেন আনুশকা। তিনি বলেন, ‘আমি খুশি যে সিনেমাটি ভালো চলছে; কারণ এতে অভিনয়ের জন্য অনেক প্রশংসা পেয়েছি।’