২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সুপার নানী’ রেখা!

তিনি ছিলেন তার সময়কার সবচেয়ে জনপ্রিয় নৃত্যশিল্পীদের একজন; কিন্তু চলচ্চিত্রের পর্দায় তাকে সর্বশেষ নাচতে দেখা গেছে ২০০৭ এর সিনেমা ‘ওম শান্তি ওম’ এর গানের সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জুলফিকার সাব্বির, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2013, 12:04 PM

Updated : 25 Apr 2022, 06:17 PM

সিনিয়র বলিউডি অভিনেত্রী রেখা এবার ফিরে আসছেন তার নাচ নিয়ে, ‘সুপার নানী’ সিনেমায়। খবর ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস-এর।

ইন্দ্র কুমার পরিচালিত ওই সিনেমায় রেখা অভিনয় করবেন একজন নানীর ভূমিকায়, যিনি তার নাতির অনুপ্রেরণায় জীবনে নতুন কিছু করার উদ্যোগ নেন। রেখার নাতির ভূমিকায় দেখা যাবে শারমান জোশিকে।

রেখার নাচের বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দ্র কুমার নিজেই। তিনি বলেন, ‘২৫ জানুয়ারি আমরা তাকে নিয়ে একটি ড্যান্স নাম্বার এর শুটিং করবো। আমি শুধু এটুকুই বলতে পারি, এটি আনন্দে পরিপূর্ণ প্রাণোচ্ছল একটি গান হবে।’

সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন আরেক সিনিয়র অভিনেতা অনুপম খের।