প্রযোজনায় মনোজ বাজপেয়ি
ভারতের জাতীয় পুরস্কারজয়ী বলিউডি অভিনেতা মনোজ বাজপেয়ি অভিনয়ের গ-ি থেকে বের হয়ে এবার চলচ্চিত্র নির্মাণের দিকে আগ্রহী হয়ে উঠেছেন। তিনি মনে করেন প্রযোজকের খেতাব তার জন্য আরও বেশি সম্ভাবনার দরজা খুলে দেবে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস-এর।
প্রযোজনার ক্ষেত্রে নিজের আগ্রহ সম্পর্কে মনোজ বলেন, ‘আমার কাছে যখন অনেক টাকা থাকবে আমি তখন প্রযোজক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। আমি যা চাই তাই করবার স্বাধীনতা দেবে প্রযোজনা । খুব শিগগিরি আমি প্রযোজনা শুরু করব। দেখা যাক কি হয়।’
মনোজ বাজপেয়ি মনে করেন বলিউডের অন্যান্য অভিনেতার সঙ্গে তিনি জনপ্রিয়তার দৌড়ে টিকতে পারবেন না। সালমান খানের সঙ্গে তুলনা করে বলেন, ‘আমি কখনও সালমান খান হতে পারব না, বলিউডে একজনই সালমান আছেন। তিনি পর্দায় আসলে দর্শক পাগল হয়ে যায়। একই রকম দর্শক-প্রিয়তা পেয়েছেন দক্ষিণী অভিনেতা রজনী কান্ত। এটা সবার ক্ষেত্রে হয় না। এটি ঈশ্বরদত্ত।’
বর্তমানে মনোজ নারিজ পান্ডে পরিচালিত ‘স্পেশাল চব্বিশ’ সিনেমার প্রচারে ব্যস্ত আছেন। এ সিনেমায় আরও রয়েছেন অনুপম খের এবং অক্ষয় কুমার।
