২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হতাশ অমিতাভ

সম্প্রতি শেষ হলো টিভি শো ‘কৌন বানেগা ক্রোড়পতি’ সিজন ৬ এর শেষ পর্বের শুটিং। ২০০০ সালে এ শোটির শুরু থেকেই এর সঙ্গে যুক্ত রয়েছেন বলিউডি সিনিয়র অভিনেতা অমিতাভ বচ্চন। আর তাই শোটির ষষ্ঠ মৌসুমের শেষ মুহূর্তে কিছুটা হতাশ হয়ে পড়েন তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2013, 09:20 AM

Updated : 25 Apr 2022, 06:17 PM

শুটিং-এর পরই ফেইসবুকে নিজের অনুভূতি প্রকাশে অমিতাভ বচ্চন পোস্ট করেন, ‘কেবিসি-এর এ সিজনের সমাপ্তি এখানেই। অনুষ্ঠানটি শেষ হবার সঙ্গে একধরনের অবসাদ ঘিরে ধরেছে আমাকে। কিছুটা হতাশও হয়েছি আমি।

অমিতাভের সরলতা এবং অনুষ্ঠানের প্রতিযোগী এবং দর্শকদের সঙ্গে তার সহজেই মিশে যাবার ক্ষমতা রূপালি পর্দার পাশাপাশি টিভি পর্দায়ও তাকে সমান জনপ্রিয়তা এনে দিয়েছে। আর তার এ দর্শক আকর্ষণের ক্ষমতার কারণেই প্রযোজকরা প্রতিবারই বিগ বিকে যুক্ত করেছেন এ অনুষ্ঠানের সঙ্গে।

কেবিসি এর ৬টি সিজনের মধ্যে ২০০৭ সালে অনুষ্ঠিত সিজনটি বাদে বাকি সবগুলোরই উপস্থাপনা করেছেন অমিতাভ বচ্চন। সে বছরের উপস্থাপকের আসনে বসেছিলেন বলিউডি অভিনেতা শাহরুখ খান।

বিগ বি তার দর্শকদের উদ্দেশ্যে লেখেন, ‘কেবিসি-তে কাজ করার অনুভূতি আমি বোঝাতে পারব না। অনুষ্ঠানের প্রতিটি দর্শক অত্যন্ত ধৈর্য্য নিয়ে শান্ত হয়ে অনুষ্ঠান উপভোগ করতেন। সবাইকে সহযোগিতার জন্য ধন্যবাদ। আশা করি আবারও দেখা হবে।’

২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে অনুষ্ঠানটির সমাপনী পর্ব প্রচার করা হবে।