২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার কোটিতে ব্যাটম্যানের গাড়ি

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2013, 05:05 PM

Updated : 25 Apr 2022, 06:16 PM

১৯ জানুয়ারি অনুষ্ঠিত একটি নিলামে ৪ কোটি ২ লাখ ডলারে বিক্রি হয়েছে ব্যাটম্যান সিরিজের প্রথম ‘ব্যাটমোবাইল’। তবে ‘ব্যারেট- জ্যাকসন অকশন কোম্পানি’র মুখপাত্র জানিয়েছেন, নিলামে বিজয়ী ব্যক্তির নাম প্রকাশ করবেন না তারা।

১৯ ফুট লম্বা কালো রঙের গাড়িটি ব্যবহার করেছিলেন প্রথম ব্যাটম্যান অ্যাডাম ওয়েস্ট, যিনি ষাটের দশকের টিভি শো ‘ব্যাটম্যান’এ নাম ভূমিকায় অভিনয় করেছিলেন।

গাড়িটি এতদিন অটো কাস্টমাইজার জর্জ ব্যারিসের তত্ত্বাবধানে ছিল এবং ব্যারিস জানিয়েছেন নিলামের বিজয়ী গাড়িটি পেয়ে যথেষ্ট আনন্দিত হয়েছেন।