২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অরক্ষিত’ শাহরুখ!

২০০৮ সালে মৌলবাদীদের হুমকির পর পুলিশী নিরাপত্তা বেষ্টনীতেই এতোদিন ধরে চলাফেরা করতেন বলিউডি অভিনেতা শাহরুখ খান এবং তার পরিবার।

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2013, 12:59 PM

Updated : 25 Apr 2022, 06:17 PM

তবে এখনো পর্যন্ত কোনো দুর্ঘটনা না ঘটায় এবার ওই নিরাপত্তা বলয় উঠিয়ে নিয়েছে মুম্বাই পুলিশ। খবর হিন্দুস্তান টাইমস এর।

এতদিন ধরে আটজন পুলিশ কনস্টেবল দু’টি শিফটে শাহরুখ এবং তার পরিবারকে নিরাপত্তা বেষ্টনীতে রাখতেন। সম্প্রতি সেই নিরাপত্তা বলয় উঠিয়ে নেওয়া হয়েছে; কারণ এখন পর্যন্ত কোনো হামলার শিকার হননি তিনি।

২০০৮ সালে ভারতীয় মৌলবাদী দল মুজাহিদিনের পক্ষ থেকে একটি নিউজ চ্যানেলে শাহরুখ খানসহ তিনজন বলিউডি তারকার ওপর হামলার হুমকি দিয়ে একটি ইমেইল পাঠানো হয়। ২০১০ সালে শাহরুখ এবং তার ছেলে আরিয়ানকে হত্যার হুমকি দিয়ে মৌলবাদী সংগঠন ‘লস্কর-এ-তৈয়বা’র আরও একটি হুমকির রিপোর্ট পায় মুম্বাই পুলিশ। এরপর থেকে এতদিন শাহরুখ এবং তার পরিবারের কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে সেখানকার কর্তৃপক্ষ।

তবে এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা না ঘটায় সম্প্রতি শাহরুখের নিরাপত্তা বেষ্টনী উঠিয়ে নিয়েছে তারা।