২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মোস্ট ওয়েলকাম ২’এ জয়

‘মোস্ট ওয়েলকাম ২’-এ খল চরিত্রে শাহরিয়ার নাজিম জয়

রাশেদ শাওন

বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2013, 04:36 PM

Updated : 25 Apr 2022, 06:16 PM

আবারো চলচ্চিত্রে অভিনয় করছেন টিভি পর্দার অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। এবারে তিনি ‘মোস্ট ওয়েলকাম ২’-এর খল চরিত্রে অভিনয় করবেন। এবারে ‘মোস্ট ওয়েলকাম’-এর সিকুয়ালটি পরিচালনা করছেন অনন্য মামুন। প্রযোজনা করছে মনসুন ফিল্মস। এর কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করছেন অনন্ত জলিল, বর্ষা।

এ বিষয়ে জয় বলেন, ‘দীর্ঘদিন পর চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছি। তাই আমি ভীষণ উচ্ছ্বসিত।। সিনেমাটিতে আমাকে একজন শক্তিশালী ফাইটার হিসেবে দেখা যাবে। আর চরিত্রটির গুরুত্বও কেন্দ্রিয় চরিত্রের চাইতে কোনো অংশেই কম নয়।’

তিনি বলেন, ‘২৭ জানুয়ারি থেকে ভারতের চেন্নাইতে আমার অভিনীত দৃশ্যগুলোর শুটিং শুরু হবে।’

উল্লেখ্য, জয় এর আগে জীবনের গল্প, মায়ের মর্যাদা, গ্রাম গঞ্জের পিরিতি ছবিতে অভিনয় করেন।