‘কিক’ এ সালমানের সঙ্গে রণদীপ
প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা তার পরিচালিত প্রথম সিনেমা ‘কিক’ এর জন্য এবার চূড়ান্ত করেছেন অভিনেতা সালমান খা কে- এটা পুরোন খবর। নতুন খবর হলো, সিনেমাটিতে এবার যোগ দিচ্ছেন অভিনেতা রনদীপ হুড়াও। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
সাজিদ ‘কিক’ এর মধ্য দিয়ে প্রথমবারের মত পরিচালকের ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছেন, আর তাই প্রধান অভিনেতা হিসেবে তিনি পুরনো বন্ধু সালমানকে বেছে নিতে পারেন, বলিউডে এমন গুজব চলছিলো অনেক আগে থেকেই। অবশেষে ‘কিক’এর জন্য সালমানকেই বেছে নিয়েছেন সাজিন, আর সঙ্গে থাকবেন অভিনেতা রনদীপ হুড়া।
জানা গেছে, ভাই সোহেল খানের সিনেমার শুটিং শেষে চলতি বছরের অগাস্টেই ‘কিক’এর কাজ শুরু করবেন সালমান।
এদিকে ‘কিক’-এর প্রধান অভিনেত্রী হিসেবে এখনও কাউকে চূড়ান্ত করা না হলেও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন রয়েছেন সাজিদের পছন্দের তালিকার একদম প্রথম দিকেই।
