২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোন স্থাপনায় কোন সিমেন্ট?

কনক্রিট অবকাঠামো নির্মাণের মৌলিক উপাদান হচ্ছে সিমেন্ট। মাটির বৈশিষ্ট্য ও পরিবেশগত তারতম্যের কারণে বাংলাদেশে একেক স্থানে একেক রকম সিমেন্ট উপযোগী।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2019, 09:04 PM

Updated : 08 Apr 2022, 04:47 PM

বাজারে সিমেন্টের ব্যাগের গায়ের লেখা দেখে উপযোগী সিমেন্ট নির্বাচনের উপায় বলেছেন মীর সিমেন্টে কর্মরত সিমেন্ট প্রকৌশলী শরিফুল ইসলাম।

তার মতে, বাজারে সাধারনত দুই ধরনের সিমেন্ট দেখা যায়। একটা হচ্ছে ওপিসি বা ওরডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। অপরটি হচ্ছে, পিসিসি বা পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট।

ওপিসি সিমেন্টে ক্লিংকারের পরিমান ৯৫ শতাংশ থেকে একশ ভাগ পর্যন্ত থাকে। আর জিপসাম থাকে সর্বোচ্চ ০-৫ শতাংশ। পিসিসি সিমেন্টে ক্লিংকারের পরিমান ৬৫ শতাংশ থেকে ৭৯ শতাংশ। স্লাগ, ফ্লাই অ্যাশ ও লাইম স্টোনের পরিমান ২১ শতাংশ থেকে ৩৫ শতাংশ এবং জিপসামের পরিমান সর্বোচ্চ ০-৫ শতাংশ।

বাজারের সিমেন্টের ব্যাগে এই তথ্যগুলো দেখে খুব সহজেই বোঝা যায় কোনটি পিসিসি আর কোনটি ওপিসি সিমেন্ট।

নির্মাণের ধরনের ওপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে পিসিসি এবং ওপিসি সিমেন্ট ব্যবহার করা হয়।

যখন পিসিসি সিমেন্ট ভালো:

>> মাটির সার্বিক পরিস্থিতি সাধারণ পর্যায়ে থাকলে।

>> মাটিতে রাসায়নিক পদার্থ সংক্রান্ত কোন সমস্যা না থাকলে।

>> কংক্রিট খুব দ্রুততার সাথে শক্ত হবার প্রয়োজন না হলে।

>> কংক্রিটে ঢালাইয়ের সময় উৎপন্ন তাপমাত্রা হিসাবে ধরা না হলে।

>> বাড়ি নির্মাণের ক্ষেত্রে সব ধরনের পাইলিং, ফাউন্ডেশন, গাথুনী, ছাদ এবং প্লাস্টারের কাজে পিসিসি সিমেন্ট ব্যবহার করা হয়।

যখন ওপিসি সিমেন্ট ভালো:

>> বহুতল ভবন নির্মাণে।

>> উচ্চশক্তিসম্পন্ন শিল্পকারখানার কাঠামো নির্মাণে।

>> পানির নিচে কংক্রিটের কাজে।

>> ব্রিজ, কালভার্ট ও সেতু নির্মাণের কাজে।

>> মাটি পরীক্ষায় (সয়েল টেস্ট) সালফারসহ কংক্রিটের জন্য বিভিন্ন ক্ষতিকর পাওয়া গেলে

এবং কংক্রিট খুব দ্রুততার সঙ্গে শক্ত হবার প্রয়োজন হলে ওপিসি সিমেন্ট ব্যবহার করতে হয়।