২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদিন মেইকআপ অটুট রাখতে

মেইকআপ করার ঘণ্টাখানেক পড়েই যদি গলে যাওয়া বা হালকা হওয়া শুরু করে তাহলে বুঝতে হবে পদ্ধতিতে গড়মিল হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লাইফস্টাইলডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2019, 05:51 PM

Updated : 18 Aug 2022, 05:03 PM

সাজসজ্জা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে মেইকআপ দীর্ঘস্থায়ী করার সহজ কিছু কৌশল এখানে দেওয়া হল।

উন্নত ময়েশ্চারাইজার: দিনের সময় পার হওয়ার সঙ্গে সঙ্গে ত্বকের আর্দ্রতাও পরিবর্তন হয়। তাই উন্নত মানের ময়েশ্চারাইজার ব্যবহার করলে সারাদিন ত্বকের আর্দ্রতার ভারসাম্য বজায় থাকে।

সঠিক প্রাইমার ব্যবহার: প্রাইমার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং মেইকআপের জন্য ত্বকে মসৃণভাব তৈরি করে। আর পাউডার দীর্ঘক্ষণ ধরে রাখতে সাহায্য করে।

পাউডার ব্যবহার: মেইকআপের পর ত্বকে পাউডার ব্যবহার করুন। ত্বকে সামান্য পরিমাণ পাউডার ব্যবহার মেইকআপ ভালোভাবে বসাতে সাহায্য করে।

আরও পড়ুন

মেইকআপ টিপস  

মেইকআপ ঠিক করার উপায়  

মেইকআপের সুকৌশল