ত্বক থাকুক তরুণ
বয়সের ছাপ চামড়াতে পড়বেই। তবে সেই প্রক্রিয়া ধীর করতে মেনে চলতে পারেন কয়েকটি পন্থা।
আর সেসব কৌশল জানানো হল স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে এই বিষয়ের ওপর প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে।
ত্বকের খাবার: মুখরোচক খাবারের পরিবর্তে ত্বক বান্ধব খাবার খান। স্যামন, অ্যাভোকাডো, স্ট্রবেরি ইত্যাদি উচ্চ ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই সমৃদ্ধ যা ত্বকের তারুণ্য ধরে রাখতে যথেষ্ঠ।
আইস বা বরফের প্যাক: বরফ কেবল ত্বকের কোষকে উজ্জীবিত করে না বরং পানির ভাব ও দৃশ্যমান কৌশিক রেখা কমায়। মিহি তন্তুর কাপড়ে বরফে পেঁচিয়ে, সারা মুখে গলে যাওয়া পর্যন্ত হালকা চাপ দিয়ে বরফ ঘষুন।
‘হেডস্ট্যান্ড’: প্রথম কাজ প্রথমেই করা উচিত। হেডস্ট্যান্ড বা মাথা নিচু করে হাতের উপর ভর করে রাখা হলে মুখে অক্সিজেন বহনকারী রক্তের সরবারহ বাড়ে, এতে মুখের বলিরেখা ও ‘টক্সিন’ দূর হবে। তবে কাজটা করতে হবে কোনো প্রশিক্ষকের মাধ্যমে।
গলার ব্যায়াম: গলা সুগঠিত হলে, বয়স খুব একটা বোঝা যায় না। বিছানার কিনারায় চিত হয়ে শুয়ে মাথাটা ঝুলিয়ে দিন। তারপর ২০ বার উঁচু করুন। এটা গলার ভালো ব্যায়াম।
এক কাপ চা: গ্রিন টি অ্যান্টি-অক্সিডেন্টের ভালো উৎস যা বয়সের গতি ধীর করে। তাই প্রতিদিন অন্তত একবার গ্রিন টি পান করুন।
আরও পড়ুন-
