২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আর্থ আওয়ার ২০১৮’ পালনে লো মেরিডিয়ান ঢাকা

পরিবেশ সচেতনতামূলক ‘আর্থ আওয়ার ডে ২০১৮’ পালন করবে লো মেরিডিয়ান ঢাকা।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2018, 04:58 PM

Updated : 11 Oct 2022, 12:13 PM

জলবায়ু পরিবর্তন এবং প্রকৃতি রক্ষায় সবাইকে সচেতন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে আহ্বান জানানোর বৈশ্বিক আন্দোলন ‘আর্থ আওয়ার ডে’।

আজ স্থানীয় সময় রাত সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বব্যাপী বিভিন্ন শহরে বিদ্যুৎ বন্ধ করে ‘আর্থ আওয়ার ডে ২০১৮’ পালন করা হবে।

লা মেরিডিয়ান ঢাকা, আজ রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত বৈদ্যুতিক বাতি বন্ধ করে এবং বিদ্যুৎ সঞ্চয়ে বিশেষ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দিনটি পালন করবে ।

বিশ্বব্যাপী ‘আর্থ আওয়ার’ আন্দোলনের আয়োজন করে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার (ডব্লিউডব্লিউএফ)। পৃথিবীর প্রতি প্রতিশ্রুতির প্রতীক হিসেবে, প্রতিবছর মার্চ মাসের শেষে বিশেষ একটি দিনে রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এক ঘণ্টা বৈদ্যুতিক সংযোগ বন্ধের জন্য ব্যক্তি, সমাজ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানমূহকে উৎসাহিত করতে ‘আর্থ আওয়ার’ পালন করা হয়।

২০০৭ সালে অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউজে বৈদ্যুতিক সংযোগ বন্ধের মাধ্যমে এর প্রচলন ঘটে। এখন বিশ্বের ১৮৭টি দেশের ৭ হাজার শহরে ‘আর্থ আওয়ার’ পালিত হয়।

যেকোন মহৎ উদ্যোগের ক্ষেত্রে লো মেরিডিয়ান ঢাকা’র বৈশ্বিক দায়বদ্ধতা অনুভব করে। তাই, প্রতিষ্ঠানটি এর টেকসই ও সামাজিক প্রভাব বিষয়ক প্ল্যাটফর্ম ‘সার্ভ ৩৬০: ডুয়িং গুড ইন এভরি ডিরেকশন’ অনুযায়ী যে কোনো মহৎ উদ্যোগের প্রতি দায়িত্বশীল এবং প্রতিষ্ঠানটি ইতিবাচক ও টেকসই প্রভাব সাধনে অঙ্গীকারাবদ্ধ।

- বিজ্ঞপ্তি।