তিন ধাপে ল্যাপটপ পরিষ্কার
আধুনিক সময়ে কাজের জন্য ব্যবহৃত জিনিসের মধ্যে সবচাইতে নোংরা হয় এমন যন্ত্রের মধ্যে অন্যতম ল্যাপটপ কিংবা ডেস্কটপ কস্পিউটার। তাই এগুলো পরিষ্কার রাখা দরকার।
প্রযুক্তিবিষয়ক এক ওয়েবসাইট জানাচ্ছে তিন ধাপে ল্যাপটপ বা কম্পিউটার পরিষ্কার করার উপায়।
- ল্যাপটপ হালকা পরিষ্কার করতে ‘ডিসটিল্ড ওয়াটার’ ব্যবহার করা যেতে পারে। তবে ভালোভাবে পরিষ্কার করতে ঘরেই পরিষ্কারক দ্রবণ বানিয়ে নেওয়া যায়। এজন্য চাই পানি এবং ভিনিগার। অ্যালকোহল কিংবা অ্যামোনিয়া ব্যবহার করা যাবে না।
- দ্রবণটি একটি স্প্রে বোতলে নিয়ে স্ক্রিন, কিবোর্ডস ও উপরে ছিটিয়ে দিতে হবে।
- মোছার জন্য অবশ্যই নরম কাপড় ব্যবহার করতে হবে, যাতে ধুলাবালির ঘষার দাগ না পড়ে। এখন কাপড়টি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ল্যাপটপ বা ডেস্কটপ মুছে নিন।
ছবি: রয়টার্স।
