রক্ত জমাট বাঁধা সারাতে
আঘাত থেকে রক্ত জমাট বেঁধে যাওয়া একটি পরিচিত ঘটনা। সমস্যার প্রখরতা নির্ভর করে আঘাতের তীব্রতা আর স্থানের উপর। শরীরের ভেতরে রক্ত জমাট বাঁধলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তবে ত্বকে নিচের অংশে জমাট বাঁধা রক্ত সরানোর জন্য রয়েছে বিভিন্ন উপায়।
বাহ্যিক অংশে, অর্থাৎ ত্বকের নিচের অংশের রক্ত জমাট বাঁধা খুব একটা চিন্তার বিষয় হয় নয়। স্বাস্থ্যবিষয়ক এক সাইট জানিয়েছে এরকম জমাট বাঁধা রক্ত সারানোর কিছু পন্থা।
ঠাণ্ডা: আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গেই কিংবা রক্ত জমাট বাঁধার উপসর্গ দেখতে পেলেই ওই স্থানে বরফ ধরতে হবে। ফ্রিজে রাখা ঠাণ্ডা চামচ আঘাত পাওয়ার জায়গায় চেপে ধরলেও উপকার পাওয়া যায়। কমপক্ষে ২০ মিনিট ধরে কাজটি করতে হবে।
তাপ: রক্ত জমাট বাঁধার ৪৮ ঘণ্টা পর থেকে এই চিকিৎসা কার্যকর। আঘাতের জায়গায় তাপ দিলে
দাঁতের ব্রাশ: আঘাতপ্রাপ্ত স্থানে দাঁতের ব্রাশ ঘষলে রক্তসঞ্চালন বৃদ্ধি পায়। ফলে জমাট বাঁধা রক্ত সরে যাবে। ফলাফল দৃশ্যমান হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।
টুথপেস্ট: মিন্টযুক্ত টুথপেস্ট রক্ত জমাট বাঁধা স্থানে মাখাতে পারেন। এতেও রক্তপ্রবাহ বাড়ে এবং জমাট বাঁধা রক্ত সরে যায়।
ধাতব পয়সা: রক্ত জমাট বাঁধা স্থান আঙুল দিয়ে ছড়িয়ে ধরে পয়সার কিনার দিয়ে ঘষে রক্তগুলো চারপাশে ছড়িয়ে দিতে হবে। আক্রান্ত স্থানের মাঝখান থেকে ঘষা শুরু করে বাইরের দিকে রক্তগুলো সরাতে হবে। ঘষা শুরু করার আগে ওই স্থানে হালকা তাপ দিতে হবে।
ছবি: রয়টার্স।
