২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেস্টার জেলি

মেস্টার হল পানিফল। বাজারে এখন প্রচুর পানিফল পাওয়া যাচ্ছে। তাই নাস্তার পদ হিসেবে তৈরি করে নিতে পারেন মেস্টারের জেলি।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2016, 03:59 PM

Updated : 20 Aug 2022, 02:13 PM

রেসিপি দিয়েছেন আফরোজ সাইদা।

উপকরণ: মেস্টারের পাপড়ি ২ কাপ। চিনি প্রতি কাপে পৌনে ১ কাপ। পানি ৬ কাপ। লেবুর রস ১ টেবিল-চামচ।

পদ্ধতি: মেস্টারের পাপড়িগুলো ছাড়িয়ে ধুয়ে পানি দিয়ে মাঝারি আঁচে আধা ঘণ্টা জ্বাল দিতে হবে। ছেঁকে পানিটা নিন। তারপর মেপে দেখুন কতটা পানি রয়েছে। মাপার পর প্রতি কাপ রসে চিনি নিতে হবে পোনে ১ কাপ। এইভাবে যত কাপ রস হবে সে অনুযায়ী মেপে নিতে হবে

ঘন হয়ে আসলে সাদা কাপে বা বাটিতে পানি নিয়ে তাতে অল্প একটু জেলি নিয়ে দেখতে হবে হয়েছে কিনা। জেলি জমাট বেঁধে যদি পানির সঙ্গে মিশে না যায়, তাহলে বুঝতে হবে জেলি হয়ে গেছে।

আর না হয়ে থাকলে, আরও কিছুক্ষণ জ্বাল দিয়ে জমাট বাঁধলে লেবুর রস মিশিয়ে তারপর নামিয়ে নিন। বোতলে ভরে রাখুন।

ঠাণ্ডা হলে মুখ বন্ধ করে দিন।

সমন্বয়ে: ইশরাত জে. মৌরি।

পুরনো খবর:

জ্যাম রোল
আপেলের জেলি
পাইনঅ্যাপল জেলি