২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেমন ইয়োগার্ট পাউন্ড কেক

মজার স্বাদের কেক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2016, 04:13 PM

Updated : 12 Apr 2022, 03:13 AM

রেসিপি দিয়েছেন তাসনুভা রোজ নওরিন

উপকরণ: ময়দা দেড় কাপ। চিনি ১ কাপ। ডিম ৩টি। তেল আধা কাপ। বেইকিং পাউডার ১/৪ চা-চামচ। বেইকিং সোডা ১/৮ চা-চামচ। লবণ ১/৪ চা-চামচ। টক দই ৩/৪ কাপ। লেবুর রস ১ টেবিল-চামচ। ভ্যানিলা এসেন্স ১ চা-চামচ। লেমন জেস্ট বা লেবুর খোসা ১ চা-চামচ।

পদ্ধতি: ডিম আর চিনি ভালো মতো বিট করে নিন। একদম হালকা ক্রিইমি রংয়ের লেই হয়ে আসবে। এবার একে একে তেল, দই, ভ্যানিলা এসেন্স, লেবুর রস মিশিয়ে নিন। তবে বিটার দিয়ে বিট করবেন না স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেবেন। নয়তো দই বিটের কারণে ফেটে যেতে পারে।

এবার একটি ছাঁকনিতে একে একে ময়দা, বেইকিং পাউডার, বেইকিং সোডা ও লবণ ছেঁকে নিন।

তারপর আস্তে আস্তে স্প্যাচুলা দিয়ে লিকুইড মিক্সারে মেশান। মিশানো হলে মাত্র একবার বিট করে নিন। খেয়াল রাখবেন যেন ওভার বিট না হয়ে যায়।

এবার কেক প্যানে অ্যালুমিনিয়াম ফয়েল/পারর্চমেন্ট পেপার দিয়ে তাতে একটু বাটার বা তেল ব্রাশ করে কেকের মিক্সার ঢেলে দিন। ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ৪০-৪৫ মি. বেইক করুণ।

সময় কম বেশি লাগতে পারে খেয়াল রাখবেন। হয়ে আসলে টুথপিক দিয়ে পরীক্ষা করে নামিয়ে একদম ঠাণ্ডা করে নিন।

টপ লেয়ারের জন্য যা যা লাগবে: মিহি চিনিগুঁড়া ১/৪ কাপ এবং ১/৪ কাপ। লিকুইড দুধ ৪ টেবিল-চামচ। লেবুর রস ১ টেবিল-চামচ।  

পদ্ধতি: মিহি চিনিগুঁড়ার সঙ্গে লিকুইড দুধ আর লেবুর রস মিশিয়ে বিট করে নিন যেন চিনি একদম গলে যায়। স্বাদ আপনার ইচ্ছে মতো করে নিতে পারেন। আর ক্রিমের ঘনত্ব চাইলে কম বেশি করতে পারেন।

এখানে ক্রিম একটু পাতলা করা হয়েছে যেন মিষ্টি ভাব বেশি না হয়। এবার ঠাণ্ডা কেকের উপর ঢেলে দিয়ে কেকটা কাভার করে ফ্রিজে চার থেকে পাঁচ ঘণ্টা রেখে দিন। ঠাণ্ডা হলে বের করে পরিবেশন করুণ।

পুরনো খবর:

ভেজিটেবল কেক এবং লেমন টি
ময়েস্ট ভ্যানিলা কাপ কেক
চকলেট গানাস কেক