২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রাইড প্রন

অ্যালার্জির সমস্যা না থাকলে, মচেমচে ভাজায় হবে রসনায় তৃপ্তি।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2016, 05:09 PM

Updated : 11 Oct 2022, 08:21 PM

পুরনো খবর:

চিংড়ি টমেটো মাখনি
চিকেন ফ্রাই এবং লো ফ্রাই ভেজটেবল
টুনা ভুনা এবং চিংড়ি-বরবটির ভর্তা
নারিকেল দুধে ঝিঙে-চিংড়ি

রেসিপি দিয়েছেন ফারহানা রহমান।

উপকরণ: ১২টি বড় চিংড়িমাছ। ১টি ডিম। ১ টেবিল-চামচ রসুনবাটা। ১ চা-চামচ গোলমরিচ-গুঁড়া। স্বাদ মতো লবণ। আধা চা-চামচ লেবুর রস। ১ কাপ ময়দা। ১ কাপ সাদা পাউরুটির গুঁড়া/ ব্রেডক্রাম্ব। তেল পরিমাণ মতো।

পদ্ধতি: চিংড়ি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিন। তবে লেজটা রাখতে হবে। কিচেন টিস্যু দিয়ে চেপে চেপে চিংড়িগুলো একদম শুকনা করে নিন। লবণ, গোলমরিচ, রসুনবাটা, লেবুর রস দিয়ে মাখিয়ে নিন।

এবার একটা একটা করে চিংড়ি শুকনা ময়দায় ভালো মত গড়িয়ে নিয়ে ফেটিয়ে নেওয়া ডিমে চুবিয়ে নিন। ব্রেডক্রাম্বে গড়িয়ে নিয়ে ডুবো তেলে ভাজতে হবে।

সোনালি রং হয়ে আসলে তুলে পরিবেশন করুন।

নোট: লবণ সামান্য দিতে হবে। ব্রেডক্রাম্ব করার সময় পাউরুটি একদম গুঁড়া করা যাবে না। একটু গোটা গোটা থাকবে। তেল ভালো মতো গরম করে নিয়ে তারপর ভাজতে হবে এবং পরিমান বেশি দিতে হবে। নইলে আকার নষ্ট হয়ে যাবে।

সমন্বয়ে: ইশরাত মৌরি।