২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয়া শাখা

শাড়ি বিক্রির প্রতিষ্ঠান ‘টাঙ্গাইল শাড়ী কুটির লিমিটেড’ তাদের নতুন শাখা খুলেছে রাজধানীর হাতির ঝিল সংলগ্ন কনকর্ড পুলিশ প্লাজার তৃতীয় তলায়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2016, 01:08 PM

Updated : 11 Oct 2022, 08:19 PM

৩ জুন সকাল সাড়ে ১১টায় এই শাখার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

বেইলি রোড থেকে যাত্রা শুরু করা ‘টাঙ্গাইল শাড়ী কুটির’য়ের ৬ষ্ঠ শাখা এটি। অন্যান্য শাখাগুলো আছে এলিফ্যান্ট রোডের ইস্টার্ন প্লাজা, পান্থপথের বসুন্ধরা সিটি, ধানমণ্ডির হ্যাপি আর্কেড ও উত্তরার লতিফ এম্পোরিয়াম মার্কেটে।

রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরি বন্যা এবং সাংবাদিক মুন্নি সাহা নতুন এই শাখা উদ্বোধন করেন।

এক হাজার বর্গফুটের এই শাখায় মিলবে আদি টাঙ্গাইল, জাকার্ডে বোনা টাঙ্গাইল, পাবনা, জামদানি, বেনারসি, কাতান, রাজশাহী সিল্ক, হাতের কাজ করা ইত্যাদি শাড়ি।

ঈদ উপলক্ষ্যে প্রায় দেড় শতাধিক নতুন ডিজাইনের শাড়ি আনছে প্রতিষ্ঠানটি।