২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপভোগ করুন নিজের সঙ্গ

প্রিয় মানুষ বা বন্ধুদের সঙ্গে সময় কাটাতে সবাই পছন্দ করে। তবে নিজের মতো থেকে প্রিয় কাজগুলো করাও হতে পারে আনন্দদায়ক।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2016, 04:53 PM

Updated : 11 Oct 2022, 08:19 PM

পুরনো খবর:

দূরে সরিয়ে দিলে, কাছে থাকুন
ভালোবাসা দিবসে একা!

জীবনযাপনবিষয়ক একটি ওয়েবসাইটে জানানো হয়, নিজের মতো সময় উপভোগ করার মধ্যেও একটা আনন্দ আছে। আর সেই আনন্দ পাওয়ার কৌশলগুলো জানা থাকলে একান্তই নিজের মতো সুখে থাকা যায়।

দেখা বা পড়া: অবসর সময়ের অভাবে প্রিয় সিনেমাগুলো দেখার সুযোগ হয় না? টেলিভিশন কিংবা কম্পিউটারে ইচ্ছে মতো সিনেমা দেখতে একাকী সময়ই উত্তম সুযোগ। তবে সবচেয়ে ভালো হয় বড় হলে গিয়ে সিনেমা দেখতে পারলে। নিজের মতো পপকর্ন খেতে খেতে উপভোগ করুন বড় পর্দায় প্রিয় কোনো ছায়াছবি।

তবে হলে গিয়ে সিনেমা দেখতে না চাইলে প্রিয় গল্পের বই পড়েও সুন্দর সময় কাটানো যায়।

নিজের যত্ন নিন: দীর্ঘদিন টানা কাজ করার ফলে শরীরে ক্লান্তি ভর করতেই পারে। আর এই ব্যস্ততায় নিজের যত্ন নেওয়াও হয়ে ওঠে না। তাই কাজের ফাঁকে কিছুটা সময় বের করে নিজের যত্ন নিতে পারেন।

ফেইশল বা মেডিকিওর পেডিকিওর হতে পারে ক্লান্তি দূর করার উপায়। আর যদি কিছু বাড়তি টাকা খরচ করতে পারেন তাহলে স্পা করিয়ে ফেলুন। এতে ক্লান্তি দূর হবে এবং মানসিক প্রশান্তি পাবেন।

আনন্দ পেতে কাজ করুন: বাঁধাধরা অফিসের কাজের পাশাপাশি আনন্দ পান এমন কাজ করুন। সৃজনশীল কিছু করুন অথবা সামাজিক সহযোগিতামূলক কোনো কাজ করুন। এতে মানসিক শান্তি পাওয়া যায়।

নিজেকে উপহার দিন: যখন কাজের চাপ বা মানসিক চাপ বেড়ে যাবে তখন নিজের জন্য কিছু করুন। নিজেকে উপহার দিন বা পছন্দের রেস্তোরাঁয় গিয়ে প্রিয় কোনো খাবার খেয়ে আসুন। কেনাকাটা করা পছন্দ হলে শপিং-মলগুলোতেও ঘুরে আসতে পারেন। মোট কথা নিজের প্রিয় কোনো কাজ করুন।

নতুন শখ: অনেক সময় কর্মব্যস্ততার কারণে পুরানো শখগুলো কোথায় যেন হারিয়ে যায়। তাই নতুন করে কিছু করতে পারেন। যেমন, ঘর সাজানোর সরঞ্জাম তৈরি করতে পারেন, অরিগামি শিখতে পারেন, রান্না শিখুন বা ছবি আঁকুন।

ঘুরতে যান: মানসিক শান্তি পেতে ভ্রমণের বিকল্প নেই। তাই সময় সুযোগ পেলে ঘুরে আসতে পারেন পছন্দের কোনো জায়গা থেকে।

ছবি: রয়টার্স।