২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমাইপিঠা

এই পিঠার আরেক নাম চুইপিঠা।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2016, 03:21 PM

Updated : 11 Oct 2022, 08:02 PM

পুরনো খবর:

চিকেন পুলি পিঠা
রকমারি পিঠা
ডিম পিঠা
দুধ-কুলি বা পুলি পিঠা

আজকাল বাজারে এই সেমাই অহরহ পাওয়া যাচ্ছে। তাই ঘরে বসে আটা-ময়দা মাখিয়ে তৈরি করার একদম ঝামেলা নাই। শুধু কিনে এনে দুধে ভিজিয়ে কীভাবে তৈরি করবেন তার পদ্ধতি বাতলিয়েছেন রোয়েনা মেহজাবিন।

উপকরণ: চুইপিঠা অথবা সেমাইপিঠা ১ প্যাকেট-(বাজারেপাবেন)। তরল দুধ দেড় লিটার। চিনি স্বাদমতো। কনডেন্সডমিল্ক ১/৩ কাপ। এলাচ ৩টি। দারুচিনি ২টি। তেজপাতা ১টি। যে কোনো বাদাম ১ টেবিল-চামচ (ভেজে ভেঙে নেওয়া)।

পদ্ধতি: পিঠাগুলো ডুবন্ত পানিতে সিদ্ধ করে, ঝাঁঝরিতে পানি ঝরিয়ে একপাশে রেখে দিন।

চুলায় হাঁড়ি বসিয়ে, দুধ আর দারুচিনি জ্বাল দিন। আঁচটা অল্প রেখে, নেড়ে নেড়ে ঘন করুন।

দুধ কমে গিয়ে প্রায় এক লিটার এর মতো হলে, সিদ্ধ করা পিঠাগুলো ছেড়ে দিন দুধে। সঙ্গে কনডেন্সডমিল্ক আর চিনি মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন।

একসময় দুধ ঘন হয়ে আসবে এবং বেশ সুন্দর একটা গন্ধ ছড়ালে আঁচটা বন্ধ করে দিন।

উপর দিয়ে বাদাম কুচি ছড়িয়ে দিন। ঠাণ্ডা হলে পরিবেশন করুন।

সমন্বয়ে: ইশরাত মৌরি।