২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিইউ’তে বসন্ত উৎসব

প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হচ্ছে বসন্ত উৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তৃপ্তি গমেজ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2016, 06:05 PM

Updated : 11 Oct 2022, 07:56 PM

ঢাকা ইউনিভার্সিটি কালচারাল সোসাইটি’র আয়োজনে ‘বসন্ত উৎসব ১৪২২’তে মুখর হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন। সম্পুর্ণ উৎসবকে দুই পর্বে ভাগ করা হয়েছে।

অতিথিদের মঞ্চে আসন গ্রহণ ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের প্রথম পর্ব। এছাড়াও সকাল ১১ টায় বসন্ত উৎসব উপলক্ষ্যে র‍্যালি করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে বেলা তিনটা থেকে।

আয়োজক কমিটির রাইয়াদ ওমান বলেন, “এই পর্বে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ঢাকা ইউনিভার্সিটি কালচারাল সোসাইটি’র সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠানমালা। যার মধ্যে থাকছে নাটক, আবৃত্তি, গান ইত্যাদি। ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সালের ঘটনার আলোকে সাজানো হয়েছে এই অনুষ্ঠান।”

এখানে থাকবে বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত ছাত্র ছাত্রীদের পরিবেশনায় নাচ, গান মঞ্চ নাটক চম্পক নগরের উপকথা, গীতিনাট্য- নকশি কাঁথার মাঠ, বাউল গান ইত্যাদি।  

অতিথি শিল্পী হিসেবে থাকছেন বাপ্পা মজুমদার অ্যান্ড ফ্রেন্ডস, বাউল কিরণ চন্দ্র রায় এবং জলের গান।

বসন্ত উৎসব উপলক্ষ্যে করা হয়েছে বসন্ত মেলার আয়োজন। এছাড়াও থাকছে পুতুল নাচ, জাদু খেলা ও নাগরদোলা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বায়োস্কোপের ব্যবস্থাও রয়েছে এই মেলাতে।

মেলার পাওয়া যাচ্ছে তাঁতের শাড়ি, হাতের কাজের নানা জিনিস, ঘর সাজানোর নানা রকমের উপকরণ ইত্যাদি।

হাতে মেহেদি লাগানোর সুব্যাবস্থা রয়েছে এইখানে।

শহুরে জীবনে গ্রাম বাংলার ছোঁয়া পেতে চাইলে এখুনি ঘুরে আসতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর থেকে।