পোশাকে বর্ণমালা নিয়ে অঞ্জন’স
ভাষা আন্দোলনের ৬২ বছর পূর্তি উপলক্ষ্যে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড অঞ্জন’স আয়োজন করেছে ‘পোশাকে বর্ণমালা’ শীর্ষক পোশাক প্রদর্শনী।
এবারও ২ থেকে ২১শে ফেব্রুয়ারি বিশ দিনের এই আয়োজন- ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনায় অঞ্জন’সয়ের সকল বিক্রয়কেন্দ্রে চলবে।
প্রদর্শনীর পোশাকগুলোয় দেশীয় পোশাকের ক্যানভাসে ‘৫২-এর ভাষা আন্দোলন বিশেষভাবে প্রাধান্য পেয়েছে। পাশাপাশি অঞ্জন’স-এর এবারের আয়োজনে তুলে ধরা হয়েছে আমাদের বর্ণমালা ও ২১শের চেতনা।
কালো, সাদা, লাল এই তিনটি রঙ প্রাধান্য পেয়েছে এই আয়োজনে। পাঞ্জাবি, শাড়ি, সালোয়ার কামিজ, ফতুয়া, শার্ট, কটি, শালসহ বিভিন্ন ধরনের পোশাক করা হয়েছে। সুতি, তাঁতসহ বিভিন্ন ধরনের কাপড় ব্যবহার করা হয়েছে পোশাকগুলোতে। মোটিফ হিসেবে ব্যবহৃত হয়েছে বাংলা বর্ণমালা।
বাংলা বর্ণমালা কতভাবে পোশাকে মোটিফ হিসেবে ব্যবহার করা যায় তা প্রদর্শনীতে দেখা যাবে। বর্ণমালার পাশাপাশি জ্যামিতিক মোটিফ ব্যবহার করা হয়েছে এই আয়োজনে।
শিশুকিশোরসহ সব বয়সিদের জন্য পোশাকে থাকছে এই আয়োজনে।
প্যাটার্ন বৈচিত্র্যের এবং সুতি কাপড়ে মাধ্যম হিসেবে প্রাধান্য পেয়েছে ব্লক, স্ক্রিন প্রিন্ট ও এমব্রয়ডারির কাজ। আর প্রদর্শনী চলাকালীন সকল ধরনের একুশের পোশাক পাওয়া যাবে সাড়ে ৪শ’ থেকে ৩ হাজার ৫শ’ টাকার মধ্যে।
