রাঁধুনিদের মিলন মেলা
বিভিন্ন মাধ্যমে রান্নার মাধ্যমে যারা পরিচিতি লাভ করেছেন তাদের নিয়ে এক ব্যতিক্রমী উৎসব পালিত হল।
৯ জানুয়রি রাজধানীর ধানমণ্ডি ক্লাবে অনুষ্ঠিত এই উৎসবে বসেছিল রন্ধনশিল্পী ও রাঁধুনিদের জমকালো মেলা। আয়োজনে প্রধান অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব সারা যাকের। আরও উপস্থিত ছিলেন রন্ধনশিল্পী নাহিদ ওসমান, লবির হমান, আল্পনা হাবিব, কল্পনা রহমান, ফাতেমা আজিজ, নাজমা হুদা ও তাহের ওয়াহিদ।
এছাড়াও উৎসবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সকল রাঁধুনিশিল্পীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শুরু হয়েছিল কেক কাটা আর পিঠা উৎসব প্রতিযোগিতার মধ্য দিয়ে। যা উদ্বোধন করেন সারা জাকের। উৎসবে প্রায় ১৫ থেকে ২০ রকম পিঠা স্থান পেয়েছিল। এছাড়া ছিল সালাদ প্রতিযোগিতা। চার থেকে পাঁচ রকম সালাদ সেখানে স্থান পায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’য়ের লাইফস্টাইল বিভাগের রন্ধনশিল্পীরা।
এই মিলনমেলার আয়োজন করে ফেইসবুকের রান্নার গ্রুপ- আপনার রান্নাঘর, ফুড আর্টিস্ট বিডি এবং উইমেন পাওয়ারের সদস্যরা। তৃতীয়বারের মতো আয়োজিত এই উৎসব গত দুবারের চাইতে আয়োজনে বড় ছিল।
