বেঙ্গল মিটের মিট কার্নিভাল
শীতের আমেজে নতুন বছর উদযাপনের উদ্দেশ্যে বেঙ্গল মিট আয়োজন করেছে ‘মিট কার্নিভাল’।
দেশে মাংস প্রক্রিয়াজাত ও সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত প্রতিষ্ঠানটি গুলশান ১ ও ২-এ অবস্থিত সব বিপণন কেন্দ্রে আয়োজন করেছে এই বিশেষ কার্নিভাল। ২৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া অনুষ্ঠানটি চলবে ৯ জানুয়ারি পর্যন্ত।
কানির্ভালে গ্রাহকদের জন্য থাকছে বিশেষ ছাড়, রান্নার সুবিধা, স্যাম্পলিং, র্যাফেল ড্র ও পাজল গেম। গ্রাহকরা কেনাকাটায় পাবেন ১০ শতাংশ ছাড়। থাকছে অংশগ্রহণকারীদের জন্য রান্নার ওপর বিশেষ ক্লাসের আয়োজন। বেঙ্গল মিটের আউটলেটের পাশাপাশি ঢালী সুপার শপ, ইউনিমার্ট সুপার শপ, অ্যাগোরা, ল্যাভেন্ডার ও প্যারামাউন্ট এই ৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজন।
কার্নিভাল শেষে একটি র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে যাতে বিজয়ী প্রথম দু’জন পরিবারসহ বেঙ্গল মিটের ফার্ম এবং রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে ঘুরে আসার সুযোগ পাবেন। আরও ২০ জন পাবেন আকর্ষণীয় পুরষ্কার।
প্রতিষ্ঠানটি গ্রাহকদের গরু, মুরগী, ছাগল ও ভেড়ার মাংস সরবরাহ করে থাকে।
