লেমন কেক
দুই মিনিটেই তৈরি করা যায়।
রেসিপি দিয়েছেন ইশরাত সুলতানা খান।
উপকরণ
ডিম ১টি। ময়দা ৬ টেবিল-চামচ। চিনি ৪ টেবিল-চামচ। লেবুর খোসাকুচি আধা চা-চামচ (শুধু সবুজ অংশটুকু নিতে হবে)। লেবুর রস ১ টেবিল-চামচ। তরল দুধ ২ টেবিল-চামচ। তেল ৩ টেবিল-চামচ। লবণ সামান্য। লেমন এসেন্স ১/৪ চা-চামচ (যে কোনো এসেন্স দিতে পারেন)। বেইকিং পাউডার ১/৪ চা-চামচ।
পদ্ধতি
ময়দা, চিনি, বেকিং পাউডার মিশিয়ে রাখুন। এবার আলাদা বাটিতে ডিম, দুধ, তেল, লেবুর রস, লেবুর খোসা, এসেন্স মিশিয়ে নিন।
এবার এতে ময়দার মিশ্রণ দিয়ে ভালো ভাবে মিশিয়ে একটি ওভেনপ্রুফ বাটিতে কেকের মিশ্রণ ঢেলে মাইক্রোওভেনে হাই পাওয়ারে দুই মিনিট বেইক করুন।
লেমন সস তৈরি: ১ টেবিল-চামচ লেবুর রস এবং ২ টেবিল-চামচ চিনি।
লেবুর রস এবং চিনি মিশিয়ে চুলায় জ্বাল দিন। চিনি গলে গেলেই নামিয়ে ফেলুন। ঠাণ্ডা হলে কেকের উপর ঢেলে পরিবেশন করুন।
