ইল্যুমিনেটিং পুরান ঢাকা - হেরিটেজ ইন লাইমলাইট
আঁলিয়স ফ্রঁসেজ দো ঢাকা, গ্যোয়টে ইন্সটিটিউট বাংলাদেশ ও আরবান স্টাডি গ্রুপ এর উদ্যোগে শুক্রবার, ১৬ অক্টোবর ফরাশগঞ্জের দেবিনিবাসে 'ইল্যুমিনেটিং পুরান ঢাকা - হেরিটেজ ইন লাইমলাইট' শিরোনামে পুরান ঢাকার হুমকির সম্মুখীন ঐতিহ্য সংরক্ষণের উদ্দেশ্যে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে। আয়োজনে আলোকসজ্জা করেন ফ্রান্সের ক্রিস্টফ ব্রুয়াস ও জার্মানির ফিলিপ গাইস্ট নামের দুই শিল্পী। এছাড়া পুরান ঢাকার বিভিন্ন স্থাপনার আলোকচিত্র প্রদর্শনী, নৃত্য ও সঙ্গীত পরিবেশনা করেন এদেশীয় শিল্পীরা। ছবি: ফায়হাম ইবনে শরীফ।
