২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি

ওয়ালটনের এলইডি ও সিআরটি টিভিতে থাকছে এই সুযোগ।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2015, 09:49 PM

Updated : 22 Aug 2022, 01:31 PM

এবার সিআরটি এবং এলইডি টেলিভিশনে তিন মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে ওয়ালটন। ১৫ অক্টোবর থেকে গ্রাহকরা ভোগ করতে পারবেন এই সুবিধা। পাশাপাশি এলইডি টিভির প্যানেল, আনুষঙ্গিক যন্ত্রাংশ ও বিক্রয়োত্তর সেবায় দেওয়া হচ্ছে দুই বছরের ওয়ারেন্টি।

এছাড়া সিআরটি টিভির পিকচার টিউবেও দেওয়া হচ্ছে চার বছরের ওয়ারেন্টি।

ওয়ালটনের মার্কেটিং বিভাগের সহকারি পরিচালক মোঃ আব্দুল বারী বলেন, “গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধির জন্য শর্ত সাপেক্ষে তিন মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সুবিধা দেওয়া হচ্ছে।”

এ প্রসঙ্গে তিনি গ্রাহকদের ওয়ারেন্টি কার্ড এবং প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের পরামর্শ দেন।

- বিজ্ঞপ্তি