২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাংসজাত আবর্জনায় ক্ষতি বেশি

গবেষকদের মতে এর কারণ হল, সবজির চাইতে মাংস প্রস্তুত করতে বেশি জ্বালানি খরচ হয়। যদিও গড়ে ফল এবং সবজির চেয়ে মাংস নষ্ট হয় কম। 

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লাইফস্টাইল ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2015, 04:36 PM

Updated : 25 Apr 2022, 01:44 PM

এই নষ্ট হওয়া জ্বালানী সাধারণত খনিজ সম্পদ হিসেবে থাকে যা আশেপাশের পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলে যেমন, পরিবেশে ডিজেল বা রাসায়নিক সার নির্হত হওয়া।

গবেষণার সহ-গবেষক, ইউনিভার্সিটি অফ মিসোরি-র ক্রিসটিন কস্টেলো বলেন, “আমাদের মধ্যে অনেকেই খাবারে আবর্জনা নিয়ে সচেতন। তবে এই খাবারের আবর্জনার সঙ্গে নষ্ট হওয়া খনিজ সম্পদ নিয়েও আমাদের সচেতন হওয়া উচিৎ।”

তিনি আরও বলেন, “গবাদিপশুকে খাওয়াতে ও প্রয়োজনীয় সম্পদ মজুদ রাখতে খামারে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহৃত হয়। ফসল বুনতে এবং ফসল তোলাতে প্রচুর ডিজেল এবং জীবাশ্মজ্বালানি খরচ হয়। খাবার যখন নষ্ট হয় তখন এই জ্বালানি, সার ইত্যাদিও নষ্ট হয়।”

গবেষণার জন্য ২০১৪ সালে তিন মাস ধরে ৪টি রেস্তোরাঁ থেকে রান্নার আগে ও রান্নার পরে তৈরি হওয়া খাবারের আবর্জনা সংগ্রহ করা হয়।

কস্টেলো ও তার গবেষক দল আবর্জনার ধরণ অনুযায়ী মাংস, সবজি বা স্টার্চ (সিদ্ধ করা উপাদান) এই তিনভাগে আলাদা করেন।

গবেষণার আরেক সহ-গবেষক রোনাল্ড জি. ম্যাকগার্ভে বলেন, “গবেষণার ফলাফল অনুযায়ী, মাংস কেনা এবং প্রক্রিয়াজাত করার ক্ষেত্রে আবর্জনা কমানোর জন্য আমরা ভোক্তাদের সচেতন হওয়ার উপদেশ দিচ্ছি। ভোক্তারা একটু বাড়তি খাবার বানাতে চাইলে, তাদের উচিৎ সবজিজাতীয় খাবার তৈরি করা।”

কস্টেলো বলেন, “গবেষণার ভিত্তিতে করে আমরা ক্রেতা এবং প্রতিষ্ঠানগুলোকে শুধু আবর্জনার পরিমাণ নয় পাশাপাশি কী ধরনের খাবার নষ্ট হচ্ছে সে সম্পর্কেও সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছি।”

ছবি: রয়টার্স।

শীতকাপড়ের সঠিক সংরক্ষণ

রান্নার ভুলে ওজন বাড়ে

ঝুঁকিপূর্ণ খাবার

ভ্রান্ত ধারণা