২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গরমে স্লিভলেস

টিপটিপ বৃষ্টি আর হঠাৎ রোদ। এই সময় পোশাক বাছাইয়ে বেগ পেতে হয় অনেককেই।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি. কস্তা

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2015, 03:37 PM

Updated : 12 Oct 2022, 04:09 PM

এই গরমে ফ্যাশন সচেতন অনেকেই বেছে নিতে পারেন স্লিভলেস পোশাক।

আমাদের দেশের পারিপার্শ্বিক অবস্থা বিচার করে অনেকেই স্লিভলেস পোশাক এড়িয়ে চলেন। তবে শালীনতা বজায় রেখে গরমে স্বস্থি পেতে চাইলে স্লিভলেস পোশাক পরা যেতেই পারে।

মায়াসির ফ্যাশন হাউজের কর্ণধান মাহিন খান বলেন, “পঞ্চাশের দশকে এবং ৬০ থেকে ৭০য়ের দশকেও আমাদের দেশে নারীরা স্লিভলেস পোশাক পরত। তবে সেটি সীমাবদ্ধ ছিল সমাজের অভিজাত শ্রেণির মধ্যেই। ঠিক তেমনি এখনও যদি সাধারণ একটি মেয়ে স্লিভলেস পরে বাসে ইউনিভার্সিটি বা অন্য কোথাও যেতে চায়, তাহলে তার দু’একটি কটূক্তি শুনতে হতে পারে। এটি পুরোপুরি আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গির বিষয়।”

Image
যাদের কাঁধ কিছুটা চওড়া তারাও স্লিভলেস পরতে পারেন। মডেল: মীম মোরশেদ। ছবি: ঋত্বিকা আলী।

যাদের কাঁধ কিছুটা চওড়া তারাও স্লিভলেস পরতে পারেন। মডেল: মীম মোরশেদ। ছবি: ঋত্বিকা আলী।

তবে মাহিন খানের মতে, আত্মবিশ্বাসের সঙ্গে যে কেউ স্লিভলেস পোশাক পরতে পারে। আর যারা স্লিভলেসে অভ্যস্ত নন তারাও চাইলে ছোট গলার সঙ্গে খানিকটা চওড়া ঘাড়ের স্লিভলেস পোশাক পরতে পারেন।

মাহিন খান বলেন, “সমাজের সঙ্গে মানিয়ে যদি কেউ স্লিভলেস পরতে চান তাহলে পরতেই পারেন। কিছুটা সরু হাতে স্লিভলেস দেখতে ভালোলাগে। তবে যাদের স্বাস্থ্য ভালো, তাদের জন্য স্লিভলেস স্বস্তিদায়ক। কারণ শারীরিক কারণে তাদের গরম বেশি লাগে। তবে নিজের সঙ্গে মানিয়ে নিলে স্লিভলেসে যে কাউকেই মানিয়ে যায়।”

“স্লিভলেস জামার সঙ্গে ছোট গলাই বেশি ভালো। এতে পোশাকটিও মার্জিত লাগবে। তাছাড়া কলার দেওয়া গলার স্টাইলেও স্লিভলেস ভালো মানায়”, বললেন মাহিন খান।

ফ্যাশন ঘর বিবিয়ানার কর্ণধার লিপি খন্দকার বলেন, “যাদের কাঁধ কিছুটা চওড়া তারাও স্লিভলেস পরতে পারেন। এক্ষেত্রে জামার শোল্ডার এক ইঞ্চি বা দেড় ইঞ্চি বাড়িয়ে দেওয়া যেতে পারে। এতে কাঁধের চওড়াভাব কিছুটা কম মনে হবে।”

স্লিভলেস পোশাকের প্রধান শর্ত হল আকর্ষণীয় হাত। কারণ হাত যদি সুন্দর না হয় তবে স্লিভলেস পোশাকও দেখতে বেমানান লাগবে।

রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে হাতের সৌন্দর্য ধরে রাখতে কিছু টিপস জানান ভারতীয় ত্বক বিশেষজ্ঞ ডা. কিরান লোহিয়া।

সানব্লক ব্যবহার

Image
স্লিভলেস পোশাকের প্রধান শর্ত হল আকর্ষণীয় হাত। ছবি: হাসান বিপুল।

স্লিভলেস পোশাকের প্রধান শর্ত হল আকর্ষণীয় হাত। ছবি: হাসান বিপুল।

মুখের ত্বকে সূর্যের রশ্মি যতটা ক্ষতিকর প্রভাব ফেলে হাতের ত্বকেরও ঠিক ততটাই ক্ষতি করে থাকে। তাই ইউভিএ এবং ইউভিবি রশ্মির কারণে ট্যানিং থেকে বাঁচতে পর্যাপ্ত পরিমাণে এসপিএফযুক্ত সানস্ক্রিন ব্যবহার করা উচিত। অন্তত এসপিএফ ৩০ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করতে হবে। আর প্রতি চার ঘণ্টা পর পর সানস্ক্রিন পুনরায় ব্যবহার করতে হবে।

রোদ থেকে হাত ঢেকে রাখা

সরাসরি সূর্যের আলো হাতের ত্বকের ক্ষতি করে। ত্বক কালো হয়ে যাওয়া, পুড়ে যাওয়াসহ বিভিন্ন সমস্যা হতে পারে। তাই অতিরিক্ত রোদে ওড়না বা অন্য একটি কাপড় দিয়ে হাত ঢেকে রাখা উচিত। এতে সরাসরি সূর্যের আলোর কারণে হাতের ত্বক পুড়ে যাওয়ার সমস্যা হবে না।

ফ্যাশনপ্রেমীদের প্রিয় স্লিভলেস

দেহের আকার অনুসারে পোশাক

পায়ে পায়ে ঘাগরা উঠে দুলে

আরামের পোশাক ফতুয়া