১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ত্বকের রংয়ের সামঞ্জস্যতা ফেরাতে আলু

রূপচর্চায় আলু ব্যবহার করতে সঠিক পন্থাগুলো জানা থাকা প্রয়োজন।

ত্বকের রংয়ের সামঞ্জস্যতা ফেরাতে আলু

ছবি: রয়টার্স।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2023, 08:08 PM

Updated : 24 Jul 2023, 08:08 PM

‘পিগ্মেন্টেইশন’ বা ছোপছোপ দাগ কমাতে ত্বকে ব্যবহার করা যায় আলু।

যদিও ত্বকের বিবর্ণতা ফেরাতে নানান রকম প্রসাধনী পাওয়া যায়। তবে প্রাকৃতিক উপাদান ব্যবহার যেমন নিরাপদ তেমনি উপকারী।

ভিটামিন, খনিজ ও এনজাইম সমৃদ্ধ আলু ত্বকের দাগছোপ কমানোর পাশাপাশি উজ্জ্বলতা বাড়াতেও সহায়তা করে।

‘পিগমেন্টেইশন’ বিশেষ করে কালচে দাগ ত্বকের অন্যতম সাধারণ সমস্যা। ত্বকের যেসব অংশে মেনালিনের উৎপাদন বেশি সেখানে এই সমস্যা বেশি দেখা দেয়, হেল্থশটস ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে জানান ভারতীয় রূপ-বিশেষজ্ঞ মানাসভি জাইন।

তিনি আরও জানান, কালচে ছোপ বা প্যাচ নানান কারণ যেমন- সূর্যালোক, হরমোনের পরিবর্তন, ব্রণের দাগ বা প্রদাহের জন্য হয়ে থাকে।

এই সমস্যা কমাতে প্রাকৃতিক উপাদান ব্যবহারের পাশাপাশি জীবনযাত্রায় পরিবর্তন আনা জরুরি।

আলুর রস ব্যবহার

  • আলু ছিলে ভালো মতো ধুয়ে টুকরা করে কাটতে হবে।

  • ব্লেন্ডারের সাহায্যে আলু ব্লেন্ড করে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে।

  • পাতলা কাপড় বা ছাঁকনির সাহায্যে পেস্ট থেকে রস আলাগা করে নিতে হবে।

  • এরপর মুখের ত্বক বা ‘পিগ্মেন্টেইশন যুক্ত স্থানে সরাসরি আলুর রস মেখে নিতে হবে।

  • ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে।

  • একটানা কয়েক সপ্তাহ নিয়মিত ব্যবহারে ভালো ফলাফল পাওয়া যাবে। 

আলুর টুকরা ব্যবহার

  • গোল গোল করে আলু টুকরা করে নিতে হবে।

  • টুকরা করা আলু আলতোভাবে ত্বকের আক্রান্ত স্থানে মালিশ করে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।

  • শুকানোর জন্য ১০ থেকে ১০ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে।

  • কয়েক সপ্তাহ দিনে দুবার করে ব্যবহারে ভালো ফলাফল পাওয়া যাবে।

আলু ও লেবুর মাস্ক

আলু ও লেবু একসাথে দাগ ছোপ কমাতে চমৎকার কাজ করে।

  • প্রথমে আলুর নির্যাস আলাদা করে নিতে হবে।

  • নির্যাসের সাথে অর্ধেকটা লেবুর রস যোগ করে মিশ্রণ তৈরি করে নিতে হবে।

  • মিশ্রণটি ব্রাশের সাহায্যে ত্বকের আক্রান্ত স্থানে মেখে নিতে হবে।

  • ব্যবহারের পরে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

  • সপ্তাহে দুতিনবার ব্যবহারে ভালো ফলাফল পাওয়া যাবে।

আলু ও মধুর প্যাক

মধু প্রাকৃতিক আর্দ্রতারক্ষাকারী ও উজ্জ্বলতা বৃদ্ধিকারী উপাদান সমৃদ্ধ। আলুর সাথে মধুর ব্যবহার ত্বকে চমৎকার কাজ করে।

  • আলু সিদ্ধ করে মিহি পেস্ট তৈরি করে নিতে হবে।

  • এক টেবিল-চামচ খাঁটি মধুর সঙ্গে সিদ্ধ আলুর মিশ্রণ ভালো মতো মিশিয়ে ত্বকের আক্রান্ত অংশে ব্যবহার করতে হবে। 

  • ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করে শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

  • সপ্তাহে দুইবার করে কয়েক মাস ব্যবহারে ভালো ফলাফল পাওয়া যাবে।

প্রাকৃতিক উপাদান ত্বকে কাজ করে ধীরে। তাই ধৈর্য্য ধরতে হবে। আর ‘পিগমেন্টেইশন’য়ের সমস্যা খুব বেশি হলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

আরও পড়ুন

পুরানো খবর:

রূপচর্চায় রান্নাঘরের উপকরণ

পুরানো খবর:

দৈনিক রূপচর্চায় নিটোল ত্বক

পুরানো খবর:

মুলতানি মাটি দিয়ে রূপচর্চা