বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোর
আধুনিক স্থাপত্য ও নান্দনিক নকশায় গড়ে তোলা হয়েছে বিক্রয়কেন্দ্র দুটি।
উত্তরবঙ্গের শহর বগুড়া ও দক্ষিণাঞ্চলের নগরী খুলনায় যাত্রা শুরু করেছে লাইফস্টাইল ব্র্যান্ড ইল্লিয়ীন।
বগুড়ার প্রাণকেন্দ্র জলেশ্বরীতলা এবং খুলনার সোনাডাঙ্গায় আলাদা আলাদা অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রতি এই ‘মাল্টি-ব্র্যান্ড স্টোর’ দুটি উদ্বোধন করা হয়।
এ উপলক্ষ্যে বগুড়া শহরে শহীদ আব্দুল জব্বার রোডের অ্যামিক্যাস প্লাজায় ৮ থেকে ১২ মার্চ এবং খুলনায় সোনাডাঙ্গার মজিদ স্মরণীর টপি টাওয়ারে ৬ থেকে ১০ মার্চ- ‘স্টোর’ দুটিতে বিশেষ আয়োজন করা হয় বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি এবং ইল্লিয়ীনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। একই ছাদের নিচে নারী, পুরুষ ও শিশুদের নানান পোশাক-সহ, সুগন্ধি, জুতা ও নানান অনুষঙ্গ মিলছে।
প্রতিষ্ঠানের সেলস অপারেশনস ব্যবস্থাপক আবু আদম বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন, “বগুড়া ও খুলনায় ফ্যাশন সচেতন ক্রেতাদের পরিশীলিত রুচিকে মাথায় রেখেই আমরা এই মাল্টি-ব্র্যান্ড স্টোর চালু করেছি। এই গ্র্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে আমরা কেবল একটি ইভেন্ট আয়োজন করছি না; বরং ক্রেতাদের সাথে আমাদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু করেছি।”
